
পূর্বাশা ডেস্ক:
শিশু কম খায়, খিদে কম হয় শিশু, এমন অনুযোগ নিয়ে ডাক্তারের কাছে যান অনেকে। আর ডাক্তার শিশুর বাবা মায়ের মন রাখতে শিশুর জন্য নানা ‘খিদে বাড়ানোর ওষুধ’ লিখে দেন। লিখে দেন বা লিখতে বাধ্য হয়। না লিখলেও কিছু যায় আসে না। ওষুধের দোকানের কিছু সুদৃশ্য শো-কেসে সাজানো থাকে ‘আপেটাইজার’, টনিক, এনজাইম। এরপরও কথায় বা পাড়ার ওষুধের দোকানদারের পরামর্শে শিশুকে একটানা এরকম ওষুধ খাওয়ান অনেকে। ডাক্তার একটা ওষুধ হয়তো লিখে দিলেন শিশুকে সপ্তাহ দুয়েক খাওয়াতে। খিদে বাড়াতে শিশুকে ওই ওষুধ খাওয়ানো চলল একটানা দীর্ঘদিন ধরে-এমন ঘটনা প্রায়ই ঘটে।
শিশু থেকে বুড়ো, খিদে সবার ক্ষেত্রেই স্বাভাবিক এক শারীরবৃত্তীয় প্রক্রিয়া। পেট খালি হলেই খিদে পাবে শিশুর, যদি মানসিক নান কারণে খিদে পাবার স্বাভাবিক পদ্ধতি বাঁধাপ্রাপ্ত হয়। শারীরিক নানা কারণেই সাময়িক ভাবে শিশুর খিদে পাবার স্বাভাবিক খিদেও বোধ নষ্ট হতে পারে। কারণটা যাই হোক, ডাক্তাররা বলেন খিদে বাড়ানোর কোনো ওষুধ চিকিৎসাবিজ্ঞানে নেই।
সাইপ্রোহেপটাডিন নামের একটি ওষুধ শিশুদেও খিদে বাড়াতে ব্যাপক ভাবে ব্যবহৃত হচ্ছে। সাইপ্রোহেপটাডিন মূলত অ্যান্টিহিস্টামিন ও অ্যান্টিসেরোটোনিন গোত্রের ওষুধ। এই ওষুধ খাওয়ালে শিশুর যে সমস্যা হতে পারে।
১। সাইপ্রোহেপটাডিন খাওয়ালে খিদে বেড়ে প্রথম সপ্তাহে শিশুর ওজন যতটা বাড়বে, দ্বিতীয় সপ্তাহে ওষুধ খেতে খেতেও ওজন ঠিক ততটাই কমবে।
২। এমনিতেই এই ওষুধ শিশুর শরীরে ঝিমুনিভাব, ঠোঁট শুকিয়ে যাওয়া, ঠিকমতো ঘুমাতে না পারা, হাত পায়ে কাঁপনি, মাথা ঘোরার মতো উপসর্গ তৈরি করতে পারে।
৩। একটানা এই ওষুধ খাওয়াতে থাকলে হাইপোথ্যালামাস থেকে নানা ধরনের ‘রিলিজিং ফ্যাক্টর’-এর স্বাভাবিক নিঃসরণ কমে গিয়ে বিপর্যস্ত হতে পারে পিট্যুইটারি থেকে শিশুর স্বাভাবিক বিকাশের পক্ষে প্রয়োজনীয় নানা হরমোনের নিঃসরণ।
৪। টানা এই ওষুধ খেলে শিশুর শরীরমনের স্বাভাবিক বিকাশ বিপর্যয় ঘটা অসম্ভব নয় ‘মিডিয়াস্টাইনাল ফাইব্রোসিস’-এর মতো ভয়ঙ্কও সমস্যা দেখা দিতে পারে।
পূর্বাশানিউজ/০১-এপ্রিল ২০১৭/মাহি

























































