শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


গরিলা আর মনুষ্য শিশুর হৃদয়স্পর্শী বন্ধুত্ব


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.০৪.২০১৭

পূর্বাশা ডেস্ক:

নাম তার অগাস্টাস। তবে সবাই গাস নামেই চেনেন। মাত্র ৫ মাস বয়সী গরিলা শাবক সে। তার বংশ-প্রজাতি আজ বিলুপ্তির পথে। সেই প্রজাতির নতুন প্রজন্ম সে। কাজেই সবার কাছে দারুণ আদরের। আমেরিকার টেক্সাসের ফোর্ট ওর্থ জু এ জন্ম তার। ১০৭ বছরের ইতিহাসে এখানে কোনো গরিলার জন্ম হলো।

এক ভিডিওতে তার সঙ্গে বন্ধুত্ব দেখা গেল ২ বছর বয়সী এক মনুষ্য শিশুর। একেবারে সিনেম্যাটিক এক দৃশ্য, হৃদয়কে স্পর্শ করে যায়। গরিলা আর মনুষ্য শিশু দুজন দুজনের হাতে হাত রেখেছে, মাঝখানে এক কাচের দেয়াল। ফোর্ট ওর্থ জু কর্তৃপক্ষ এই ভিডিও প্রকাশ করেছে ইউটিউবে।

পূর্বাশানিউজ/০১-এপ্রিল,২০১৭/ফারজানা



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি