শুক্রবার,২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » শিক্ষা » ডিগ্রি (পাস) ভর্তির রিলিজ স্লিপের আবেদন ৪ এপ্রিল থেকে শুরু


ডিগ্রি (পাস) ভর্তির রিলিজ স্লিপের আবেদন ৪ এপ্রিল থেকে শুরু


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.০৪.২০১৭

পূর্বাশা ডেস্ক:

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (পাস) ভর্তি কার্যক্রমে রিলিজ স্লিপের অনলাইন আবেদন ৪ এপ্রিল বিকেল ৪টা থেকে শুরু হয়ে ১৩ এপ্রিল রাত ১২টা পর্যন্ত চলবে।

২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (পাস) ভর্তি কার্যক্রমে যেসব প্রার্থী মেধা তালিকা স্থান পাননি, মেধা তালিকায় স্থান পেয়েও ভর্তি হননি এবং ভর্তি বাতিল করেছেন, সেসব শিক্ষার্থী রিলিজ স্লিপে আবেদন করতে পারবেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট ওয়েবসাইট www.nu.edu.bd/admissions অথবা admissions.nu.edu.bd লিঙ্কে গিয়ে এ সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে।

 

পূর্বাশানিউজ/০১-এপ্রিল,২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি