
পূর্বাশা ডেস্ক:
বুধবারই ছেলে যশ আর মেয়ে রুহিকে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে এলেন করণ জোহর। নির্ধারিত সময়ের আগে জন্মাছে। তাই গত ৫০ দিন ধরে হাসপাতালে ভর্তি ছিল দুই খুদে। বাড়ি ফেরার পরেই করনের যমজ সন্তানকে দেখতে লাইন পড়ে যায় অতিথিদের। তালিকার ওপরে রয়েছেন তাঁর দুই ছাত্র— সিদ্ধার্থ মালহোত্রা আর বরুণ ধাওয়ান। করণের ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ ছবি দিয়েই তাঁদের বলিউডে হাতেখড়ি। বন্ধুর ছেলেমেয়েকে দেখতে এসেছেন মণীশ মালহোত্রাও। সারোগেট মায়ের মাধ্যমে ফেব্রুয়ারিতে দুই সন্তানের বাবা হয়েছেন ৪৪ বছরের করণ। তবে খবরটি তিনি জানিয়েছেন মার্চের শুরুতে। ছেলে–মেয়ে হাসপাতালে থাকার সময় কতটা চিন্তায় ছিলেন, সেই কথাই জানান সোশাল সাইটে।
পূর্বাশানিউজ/০১-এপ্রিল,২০১৭/রুমকী

























































