শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


প্রতিদিন ডাল খান ডায়াবেটিসের ঝুঁকি কমাতে


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.০৪.২০১৭

পূর্বাশা ডেস্ক:

আপনার বাড়িতে কি প্রতিদিন ডাল রান্না হয়? তা হলে আপনার ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক কম। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, মসুর, ছোলা, মটর ও বিনস জাতীয় ডাল প্রতিদিন খেলে ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি ৩৫ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে।

ডালে বিভিন্ন প্রকার বি ভিটামিন থাকার পাশাপাশি ক্যালসিয়াম, পটাশিয়াম থাকে। এ ছাড়াও ডালে পর্যাপ্ত পরিমাণ ফাইবার থাকার কারণে ডাল লো-গ্লাইসেমিক ইনডেক্স খাবার। অর্থাৎ, ডাল খাওয়ার পর রক্তে শর্করার পরিমাণ বাড়ার গতি কমে যায়। ফলে সপ্তাহে এক দিন ডাল খেলেই ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমে যেতে পারে ৩৩ শতাংশ পর্যন্ত।

স্পেনের রোভিরা ই ভারগিলি ইউনিভার্সিটির গবেষক নিরা বেকেরা-টমাস বলেন, প্রতিদিন ব্রেড, ভাত, আলু ও ডিম মিলিয়ে যে পরিমাণ কার্বোহাইড্রেট ও প্রোটিন খাওয়া হয়, তা অর্ধেক কমিয়ে দিয়ে সেই পরিমাণ ডাল খেলেও ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমে।
পূর্বাশানিউজ/০১-এপ্রিল ২০১৭/মাহি

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি