বৃহস্পতিবার,১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


মহাশূন্যে পাওয়া গেল বিরল বাদামি বামন নক্ষত্র


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.০৪.২০১৭

পূর্বাশা ডেস্ক:

মহাশূন্যে বাদামি বামন নক্ষত্র পাওয়া সহজ নয়। আর এ ধরনের নক্ষত্রের আকার এত বড় নয় যে, কেন্দ্রস্থলে পর্যাপ্ত হাইড্রোজেন হিলিয়াম ধারণ করে কার্যকর পারমাণবিক বিক্রিয়া করবে। এ কারণে এ নক্ষত্রগুলোকে জীবনহীন তারকা বলা হয়। সম্প্রতি এমনই এক নক্ষত্র আবিষ্কৃত হয়েছে। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে গ্যালাক্সি মনিটর।

বিরল এ আবিষ্কারটি করতে সক্ষম হয়েছেন ক্যানারি আইল্যান্ডে অবস্থিত বিশালাকার টেলিস্কোপের গবেষকরা। আবিষ্কৃত নক্ষত্রটিকে তারা বলছেন ‘এল-টাইপ আল্ট্রা-সাব ডোয়ার্ফ’।

এ বিষয়ে ইন্সটিটিউট অব অ্যাস্ট্রোফিজিকস এর ড. জেংহুয়া বলেন, আমরা সত্যিই আশা করিনি যে, এই মাত্রায় বিশুদ্ধ বাদামি বামন নক্ষত্র পাওয়া যাবে। এটি পাওয়ার পর আমরা ধারণা করেছিলাম সাধারণত যেগুলো পাওয়া যায় সে ধরনের কিছু একটা হবে। তবে এটি আবিষ্কারের পর আমরা চমকে উঠেছি। এ ধরনের আরও অনেক কিছু এখনও আমাদের জানার বাকি রয়েছে।

গবেষকরা এ নক্ষত্রটির আবিষ্কারের তথ্য ও এ বিষয়ে বিস্তারিত বিবরণ প্রকাশ করেছেন র‌য়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির ‘মান্থলি নোটিশ’ প্রকাশনীতে।

পূর্বাশানিউজ/০১-এপ্রিল,২০১৭/ফারজানা



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি