শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


র‍্যাম্প আলোকিত করলেন কারিনা


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.০৪.২০১৭

পূর্বাশা ডেস্ক:

অন্তঃসত্ত্বা অবস্থাতেও যিনি কাজ ছাড়েন নি, সন্তান জন্ম দেয়ার পরেও ঘরে বসে থাকবেন, তা নিশ্চয়ই কেউ ভাবতেও পারেন নি। আর তাই মা হওয়ার দুই মাস পরেই র‍্যাম্প আলোকিত করলেন সদ্য মা ও বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। তিনি বললেন, মা হওয়ার পর র‍্যাম্পে হাঁটা তার কাছে স্পেশাল।

অনিতা ডোংরের কালেকশনে র‍্যাম্পে হাঁটেন তিনি। কারিনা ছিলেন শো-স্টপার। সোনালি ও সাদার কম্বিনেশনে তৈরি করা হয়েছিল তার পোশাক। অফ হোয়াইট লং গাউনের সঙ্গে ছিল সোনালি রংয়ের জ্যাকেট। কারিনার মেকআপ করেছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মেক আপ আর্টিস্ট ডোনাল্ড সিমরক। তিনি কিম কার্দাশিয়ান, অ্যাশলে জুড, ব্রিটনি স্পিয়ার্স, এইভা মেন্ডেসের মতো তারকার মেকআপ করেছেন।

গর্ভবতী অবস্থায় ল্যাকমের উইন্টার কালেকশনেও র‍্যাম্পে হেঁটেছিলেন কারিনা। সেবার তিনি পরেছিলেন সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা একটি পোশাক।

২০১২ সালে সাইফ আলি খানকে বিয়ে করেন কারিনা। তাদের ছেলে তৈমুরের বয়স প্রায় দেড়মাস। এই মাসেই ‘ভিরে ডি ওয়েডিং’ নামের নতুন একটি ছবির কাজ শুরু করতে পারেন কারিনা। তাকে সবশেষে গত বছর ‘উড়তা পাঞ্জাব’ ছবিতে দেখা গেছে।

 

পূর্বাশানিউজ/০১-এপ্রিল,২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি