
পূর্বাশা ডেস্ক:
একজন জানতে চেয়েছেন, সরকারি ট্যাক্স ফাঁকি দিয়ে পণ্য আমদানি করে ব্যবসা করার হুকুম কী? এ উপার্জনের অর্থ হারাম হবে কীনা? জাকাত আদায় না করলে যেমন গুনাহগার হবে তেমনি ইনকাম ট্যাক্স ফাঁকি দিলেও কী গুনাহগার হতে হবে?
উত্তর : এ সকল প্রশ্নের উত্তর হচ্ছে, মুসলিম সরকার জনগণের উপকারার্থে যে আইন করে, তা শরয়ী দৃষ্টিকোণ থেকে হারাম না হলে তা মানা সে দেশের নাগরিকের জন্য আবশ্যক। সেই হিসেবে পণ্য আমদানির উপর সরকারি ট্যাক্স প্রদান করাই উচিত। তা ফাঁকি দেয়া বা ঘুষ দিয়ে আমদানি ঠিক নয়।
কিন্তু এ কারণে ব্যবসাকৃত টাকাকে হারাম বলা যাবে না।
যদিও আমদানি করার পদ্ধতিটা শরয়ী সাপোর্ট যোগ্য নয়। কিন্তু এ কারণে পণ্য বিক্রির টাকাকে হারাম বলা যাবে না।
এভাবে কর ও ট্যাক্স ফাঁকি দিয়ে পণ্য আমদানি করা থেকে বিরত থাকাই কর্তব্য।
পূর্বাশানিউজ/০২-এপ্রিল ২০১৭/মাহি

























































