পূর্বাশা ডেস্ক:
নতুন এক শ্রীদেবী আসছেন এবার। তার অভিনীত আগামী ছবি ‘মম’-এর টিজার মুক্তি পেয়েছে সম্প্রতি। সেখানে এ অভিনেত্রীকে দেখে ইন্ডাস্ট্রির একটা বড় অংশ মনে করছেন, নতুনভাবে নিজেকে তুলে ধরেছেন তিনি। যা বক্স অফিসেও ধামাকা দেবে বলে তাদের অভিমত। ২০১২ সালে মুক্তি পাওয়া ‘ইংলিশ ভিংলিশ’-এ শ্রীদেবীর অভিনয় মুগ্ধ করেছিল দর্শকদের। স্বাভাবিক ভাবেই তার কাছে প্রত্যাশাও বাড়ছিল।
বনি কাপুরের প্রযোজনায় রবি উদয়ারারের পরিচালনায় ক্রাইম থ্রিলার ‘মম’ তাকে ফের সেই সুযোগ দিয়েছে। পূর্ণ মাত্রায় তার মর্যাদা দিয়েছেন শ্রীদেবী। এ ছবির প্রধান চরিত্রে রয়েছেন তিনি। সঙ্গে নওয়াজউদ্দিন সিদ্দিকি, অক্ষয় খান্না, অভিমন্যু সিংহের অভিনয় সমৃদ্ধ করেছে ছবিটিকে। পাশাপাশি রয়েছেন পাক শিল্পী আদনান সিদ্দিকি। এ ছবিতে মায়ের এক অন্য রূপ তুলে ধরেছেন শ্রীদেবী।
পূর্বাশানিউজ/০২-এপ্রিল,২০১৭/ফারজানা

























































