শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বড় ভাইয়ের লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে মাসুদ রানা


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.০৪.২০১৭

দাউদকান্দি  প্রতিনিধি:
বাবা মারা গেছেন ১৫ বছর আগে, বড় ভাই আবু সাঈদ কোলে-পীঠে করে বড় করেছে আদরের ছোট ভাইকে। সেই বড় ভাই আবু সাঈদের মৃত্যুর খবর শুনেও পরীক্ষা কেন্দ্রে আসতে হয়েছে মাসুদ রানাকে। শনিবার রাতে সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করে তার ভাই আবু সাঈদকে । রাতেই তাকে চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে মৃত্যু হয়। ময়না তদন্ত শেষে বাড়িতে নিয়ে আসা, জানাজা দেওয়া এবং দাফনের জন্য সকল প্রস্তুতি নেওয়া হয়। কিন্তুক ছোট ভাই মাসুদ রানা আজ রোববার সারা দেশে এইচএসসি পরীক্ষা শুরু হওয়ায়  এসব রেখেই পরীক্ষা দিতে হচ্ছে।
মাসুদ রানা এবার অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় দাউদকান্দি উপজেলা ড. খন্দকার মোশাররফ হোসেন কলেজের বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থী। সে আজ রোববার উপজেলার বিলকিছ মোশাররফ কেন্দ্রে অশ্রুভেজা আর ভারাক্রান্ত মন নিয়ে পরীক্ষা দিচ্ছে। সে উপজেলার গৌরীপুর ইউনিয়নের পূর্ব পেন্নই গ্রামের মৃত হাজী আবদুস সামাদের ছেলে।
সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার গৌরীপুর ইউনিয়নের দক্ষিন পেন্নাই গ্রামের মৃত হাজী আবদুস সামেদ মিয়া ১৪/১৫বছর আগে ঈমামতির চাকুরী নিয়ে সৌদি আরবে থাকা অবস্থায় মারা যায়। তিন বোন দুই ভাইয়ের সংসারে হাল ধরেন  আবু সাঈদ  । অনেক চরাই উৎরাই পার করে বড় দুই বোনের বিয়ে দেন ছোট ভাই মাসুদ ও ছোট বোন তাহমিনাকে লেখা-পড়া করান। আর সেই বাবার মত বড় ভাইকে সন্ত্রাসীরা নির্মম ভাবে হত্যা করে। ঢাকা মেডিকেলে বড় ভাইয়ের লাশ ফেলে কোন মতে পরীক্ষা দিতে যেতে চায়নি। তারপরও প্রতিবেশী ও সহপাঠিরা বুঝিয়ে-শুনিয়ে তাকে পরীক্ষা দিতে নিয়ে যায়। পরীক্ষা কেন্দে গিয়ে দেখা যায় মাসুদ রানা অশ্রুশিক্ত নয়নে কাঁদছে আর পরীক্ষা দিচ্ছে। পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময় সকল শিক্ষকরা তাকে শান্তনা দিচ্ছে। তারপরও মনের বল আর সাহস নিয়ে পরীক্ষা দিচ্ছে আর চোখের পানি মুচছে।
পরীক্ষা শেষে মাসুদ রানার সাথে কথার বলার চেষ্ঠা করলে সে কথা বলার বাকশক্তি হারিয়ে ফেলে তারপরও ডুকেডুকে কেদেঁ বলেন, মা এবং ভাইয়ের কাছে শুনেছি আমার তিন বছর বয়সে বাবা মারায়ায়,  বাবার আদর মনে নেই, ভাইকেই বাবার মতো শ্রদ্ধা করেছি এবং সেইই আমাদের বাবার মতো লালন পালন করেছে । বড় ভাই আবু সাঈদই আমাদের সংসারের হাল ধরেন। যে ভাইয়ের কারণে আজ এ পর্যন্ত আসছি সেই ভাইকে সন্ত্রাসীরা নির্মমভাবে হত্যা করে। তার লাশের খবর শুনেও পরীক্ষা কেন্দ্রে আসছি। এ পৃথিবীতে আমার মত হতভাগা পরীক্ষার্থী মনে হয় আর কেউ নেই।
ড. খন্দকার মোশাররফ হোসেন কলেজের অধ্যক্ষ মোঃ রেজাউল করিম বলেন, শুনেছি পরীক্ষার্থী মাসুদ রানার বাবা মারা যাওয়ার পর বড় ভাই আবু সাঈদ তাকে লেখা-পড়া করিয়েছে। সেই ভাইয়ের লাশ বাড়িতে রেখেই মাসুদ রানা পরীক্ষা দিচ্ছে। সে অশ্রুভেজা চোখে আর ভাইয়ের শোকে শব্দ হয়ে পরীক্ষা দিচ্ছে। সে যাতে ভাল ভাবে পরীক্ষা দিতে পারে সেই জন্য আমরা তাকে সাহস দিচ্ছি। তবে সে ছাত্র হিসাবে খুবই ভাল লিখতে পারলেই ভাল ফল করতে পারবে।

পূর্বাশানিউজ/০২-এপ্রিল,২০১৭/ফারজানা



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি