শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


আল্লাহর প্রিয় বান্দা হওয়ার আমল


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.০৪.২০১৭

পূর্বাশা ডেস্ক:

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসে ইরশাদ করেন, ‘আল্লাহ তাআলার ৯৯টি গুণবাচক নাম রয়েছে; যে ব্যক্তি আল্লাহ তাআলার এ গুণবাচক নামের জিকির করবে, সে জান্নাতে যাবে।’ তাছাড়াও এ গুণবাচক নামগুলোর আলাদা আলাদা অনেক উপকার ও ফজিলত রয়েছে। আল্লাহ তাআলার একটি গুণবাচক নাম (اَلْكَبِيْرُ) ‘আল-কাবিরু’।

(اَلْكَبِيْرُ) ‘আল-কাবিরু’-এর অর্থ হলো- সবচেয়ে বড়, যার নিকটেও কেই নেই; তিনি ব্যতীত সব কিছুই ছোট; আসমান জমিনের মহিমা ও গর্ব শুধুমাত্র তারই।’

আল্লাহর গুণবাচক নাম (اَلْكَبِيْرُ) ‘আল-কাবিরু’-এর জিকিরের আমল ও ফজিলত তুলে ধরা হলো-

উচ্চারণ : ‘আল-কাবিরু’

অর্থ : সবচেয়ে বড়, যার নিকটেও কেই নেই; তিনি ব্যতীত সব কিছুই ছোট; আসমান জমিনের মহিমা ও গর্ব শুধুমাত্র তারই’

আল্লাহর ‍গুণবাচক নাম (اَلْعَلِيُّ)-এর আমল

ফজিলত  
>> যে ব্যক্তি সব সময় আল্লাহ তাআলার গুণবাচক নাম (اَلْكَبِيْرُ) ‘আল-কাবিরু’ পাঠ করবে, ওই ব্যক্তি উচ্চ মর্যাদা সম্পন্ন হবে।
>> যে ব্যক্তি সব সময় আল্লাহ তাআলার গুণবাচক নাম (اَلْكَبِيْرُ) ‘আল-কাবিরু’ পাঠ করবে, ওই ব্যক্তি অনেক বড় বুজুর্গ (আল্লাহ ওয়ালা) ব্যক্তি হিসেবে পরিগণিত হবে।

>> কোনো হাকিম বা প্রশাসক আল্লাহ তাআলার গুণবাচক মুবারক নাম (اَلْكَبِيْرُ) ‘আল-কাবিরু’ সব সময় পাঠ করলে জনগণের মধ্যে তার ভয়ভীতি সৃষ্টি হবে এবং সব কাজ সুষ্ঠুভাবে সম্পাদিত হবে।

পরিশেষে…
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে এ ছোট্ট আমলটি পাঠ করার মধ্য দিয়ে দুনিয়া ও আখেরাতের মর্যাদা লাভ, আল্লাহর প্রিয় বান্দা বা বুজুর্গ হওয়ার পাশাপাশি দেশ পরিচালনায় প্রশাসনিক কাজে আল্লাহর মদদ লাভের তাওফিক দান করুন। আমিন।

পূর্বাশানিউজ/০২-এপ্রিল,২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি