শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় নেত্রীর প্রার্থীর বিরোধিতা করেছে ‘কাউয়ারা’


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.০৪.২০১৭

 

 

 

 

পূর্বাশা ডেস্ক:

যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী বলেছেন, দলে কাউয়া (কাক) প্রবেশ করেছে।  এই কাউয়া সুবিধার না। কাউয়াকে যুদি উৎখাত করা না যায় তাহলে ২০১৯ সালের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের জয় পাওয়া কঠিন হবে।

শনিবার চট্টগ্রামের সন্দ্বীপে উপজেলা যুবলীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, নির্বাচনে প্রার্থী দিয়েছিলেন আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  কিন্তু বিরোধিতা করেছেন দলের কাউয়ারা।

আগামী সংসদ নির্বাচনে জেতার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে দেশে তিন মাস কোন সরকার থাকবে না।  কী পরিমান নির্যাতন করবে, সেটা অনুমানও করা যাবে না।

সন্দ্বীপ উপজেলা যুবলীগের আহ্বায়ক ছিদ্দিকুর রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন  সন্দ্বীপের সাংসদ মাহফুজুর রহমান মিতা, উপজেলা চেয়ারম্যান মাষ্টার শাহাজান, উত্তর জেলা যুবলীগের সভাপতি এস এম আল মামুন ও সাধারণ সম্পাদক এস এম রাশেদুল আলম।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি