বেলাল হোসাইন:
কুমিল্লার চৌদ্দগ্রামের মুন্সিরহাট ইউনিয়নের ফেলনা গ্রাম থেকে তিন লক্ষাধিক টাকা মুল্যের ৪টি গাভী ও ১টি বাছুর নিয়ে গেছে সংঘবদ্ধ চোরচক্র। গত শনিবার দিবাগত রাত আনুমানিক ২ টায় চোরচক্র গ্রামের মজুমদার বাড়ীর শাহজাহানের পালিত ৩টি গাভী ও ১টি বাচুর নিয়ে যায়। পরে পাশ্ববর্তী কবির আহাম্মদ মজুমদারের পালিত ১টি গাভীও নিয়ে যায়। গাভীগুলোর বর্তমান বাজার মুল্য আনুমানিক তিন লক্ষাধীক টাকার উপরে বলে জানায় শাহজাহান। চোরচক্র আরেক প্রতিবেশী বেলাল মজুমদারের বাড়ীতেও হানা দিলে এ সময় বেলাল জাগ্রত হয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায় চোরচক্র অস্ত্রের মুখে বেলালকে জিম্মি করে চোরাইকৃত গাভী ও বাছুর নিয়ে পিকাপযোগে লাকসাম সড়ক দিয়ে চৌদ্দগ্রামের দিকে রওনা দিয়ে স্থান ত্যাগ করেন।
এদিকে সহায় সম্ভল বিক্রি করে লাভের আশায় ক্রয়কৃত গাভী চুরি হওয়ায় কৃষক শাহজাহান এখন পাগলপ্রায়। ইতিপূর্বেও নিজ ঘরে থেকে এক লক্ষাধীক টাকা নিয়ে যায় চোরচক্র। চোরাইকৃত গরুর খোঁজে রবিবার ভোর থেকেই গ্রামের আরও ২-১ জনকে নিয়ে পাশ্ববর্তী ফেনীসহ বিভিন্ন স্থানে পাগলের মত ঘুরছে কৃষক শাহজাহান।
পূর্বাশানিউজ/০২-এপ্রিল ২০১৭/ফারজানা

















































