
পূর্বাশা ডেস্ক:
দেশের কোথাও কোথাও বৃষ্টি ও বজ্রবৃষ্টির সাথে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। সোমবার সকাল নয়টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার এক পূর্বাভাসে এ কথা বলা হয়।
এতে বলা হয়, সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া সারাদেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অবস্থান করছে এবং এটি বাংলাদেশের দক্ষিণাংশ হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। পরবর্তী ৭২ ঘন্টায় আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে। খবর বাসস।
০৩ এপ্রিল, ২০১৭ ইং/ Choity.

























































