বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ইন্ডিয়ান আইডল শিরোপা বাহুবলী’ গায়কের হাতে


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.০৪.২০১৭

পূর্বাশা ডেস্ক:
‘বাহুবলী: দ্যা বিগিনিং’ সিনেমার জনপ্রিয় আইটেম গান ‘মনোহরি’ গানটি দারুণ জনপ্রিয়তা অর্জন করেছিলেন বিশাখাপট্টনমের ২৬ বছয় বয়সী এক গায়ক। গানটি সবার মুখে মুখে থাকলেও অনেকই চিনতেন না গানের গায়ককে। রহস্যের পর্দা ওঠে ভারতের জনপ্রিয় টিভি শো ‘ইন্ডিয়ান আইডল’ এর নবম সিজনে।
ভারতের তেলেগু ফ্লিম ইন্ডাস্ট্রির উঠতি এক গায়ক সেদিন এসেছিলেন ইন্ডিয়ান আইডলের অডিশন দিতে। শোয়ের বিচারক অনু মালিক, ফারাহ খান ও সনু নিগমকে অডিশনেই প্রথম গানেই মুগ্ধ করেন তিনি। এরপরই তিনি জানান বাহুবলী সিনেমার একটি গানের গায়ক স্বয়ং তিনি । তার লক্ষ্য বলিউডে নিজের নাম লেখা। তাইতো তিনি এসেছেন ইন্ডিয়ান আইডলে নিজের স্বপ্নপূরণে।
এরপরই তার শুরু হয় ইন্ডিয়ান আইডলের পথ চলা। নানা ধরনের গানের পরীক্ষায় উত্তীর্ণ  হয়ে সবশেষে গত রোববরা ইন্ডিয়ান আইডলের ট্রফি উঠল সেই স্বপ্নাতুর গায়কের হাতে। আর ট্রফি তুলে দেন স্বয়ং ‘ক্রিকেট ইশ্বর’ শচীন টেন্ডুলকার। স্বপ্নপূরণ হওয়া সেই গায়ক হলেন হায়দারাবাদের লল্লা ভেঙ্কাটা রেভান্ত কুমাড় শর্মা মানে সকলের প্রিয় এল ভি রেভান্ত।
ইন্ডিয়ান অাইডলের ট্রফির সঙ্গে সঙ্গে তিনি জিতে নিয়েছেন ২৫ লাখ রুপি, একটি ব্রান্ড নিউ গাড়ি ও সনি মিউজিকের সঙ্গে একটি গানের অ্যালবামের কন্ট্রাক্ট।
ট্রফি জয়ের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে রেভান্ত বলেন, এটা স্বপ্নপূরণ হওয়ার মত অনুভূতি। আমি অবশ্যই বলিউডে নিজের জায়গা করে নিতে চাই। তার আগে পরিবারের কাছে যাব, যারা এতদিন আমাকে সহযোগিতা করে গেছেন।
গানের কোন প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকা এই শিল্পী আরো বলেন, আমি এখানে শুধু গান গাওয়ার জন্য এসেছিলাম, জয় পরাজয় ব্যাপারটা তেমন মাথায়ই ছিল না। কিন্তু হিন্দি ভাষা না জানার কারণে শুরুতে অনেক কটাক্ষ সহ্য করতে হয়েছিল। কিন্তু আমি আমার লক্ষ্যের ব্যাপারে অনেক ফোকাসড ছিলাম। আইডল থেকে অনেক কিছুই শিখে যাচ্ছি। অামি বলিউডে আবার ফিরে আসব।
পূর্বাশানিউজ/০৩-এপ্রিল,২০১৭/রুমকী


এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি