শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কপিল শর্মাকে ছাড়াই শো হিট, দাবি সুনীলের


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.০৪.২০১৭

পূর্বাশা ডেস্ক:

‘দ্য কপিল শর্মা’ শো-তে আর দেখা যাচ্ছে না সুনীল গ্রোভারকে। কিন্তু, নিজের কাজে তিনি ‘ফোকাসড’। গত ১ এপ্রিল দিল্লিতে লাইভ শো-তে পারফর্ম করেছেন। ওই শো-এর দুই পরিচিত অবতার ‘ডক্টর মাসুর গুলাটি’ এবং ‘রিঙ্কু ভাবী’ হিসেবেই স্টেজে এসেছিলেন সুনীল। দর্শকেরা এনজয় করেছেন পুরো মাত্রায়। গত কয়েক দিনের কপিল শর্মার সঙ্গে ঝামেলা যে তাঁর জনপ্রিয়তায় কোনও প্রভাব ফেলতে পারেনি এ যেন তারই প্রমাণ।

শো-এর শেষে এক সাক্ষাত্কারে সুনীল বলেন, ‘লাইভ পারফরম্যান্সের আইডিয়া আমার সব সময়ই ভাল লাগে। এখন তো আরও কনফিডেন্স পাচ্ছি। হল-ভর্তি দর্শক ছিলেন। সকলের সাপোর্ট আর ভালবাসা দেখে আমি আপ্লুত। ‘

সুনীল আরও জানিয়েছেন, গত ১ এপ্রিলের অনুষ্ঠান অনেক আগেই ঠিক করা ছিল। কপিলের সঙ্গে তাঁর ‘প্রকাশ্য ঝামেলা’র আগেই ওই এই অনুষ্ঠানটি তাঁর করার কথা হয়েছিল। তবে এই মুহূর্তে টেলিভিশন ছাড়ার কোনও পরিকল্পনা নেই তাঁর। ইন্ডিয়ান আইডলের ফাইনালে তিনি পারফর্ম করেছেন। খুব তাড়াতাড়ি নিজের শো নিয়েও ফিরতে পারেন, এমনই ইঙ্গিত দিয়েছেন সুনীল।

পূর্বাশানিউজ/০৪-এপ্রিল,২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি