
পূর্বাশা ডেস্ক:
মুখের দুর্গন্ধ রোধ এবং জীবাণুমুক্ত রাখার জন্য মাউথওয়াশ ব্যবহার করা হয়। সাধারণত বাজারের মাউথওয়াশে ওটিসি নামক কেমিক্যাল থাকে। এর ট্রাইক্লোজান নামক অ্যান্টিব্যাকটিরিয়াল উপাদান হরমোন পরিবর্তন করে রোগ প্রতিরোধ ক্ষমতাকে প্রভাবিত করে। এছাড়া বাজারের মাউথওয়াশ দীর্ঘ সময় মুখের দুর্গন্ধ দূর করতে পারে না। এর পরিবর্তে ঘরে নিজেই তৈরি করে নিতে পারেন মাউথওয়াশ। এটি মুখের স্বাস্থ্য ঠিক রেখে দুর্গন্ধমুক্ত রাখবে দীর্ঘ সময়। মাউথওয়াশ তৈরির প্রণালীটি দেখে নিন এক নজরে।
যা যা লাগবে:
১ কাপ পানি
১ চা চামচ লবঙ্গ
১ চা চামচ দারুচিনির গুঁড়ো
৪ ফোঁটা পিপারমেন্ট এসেনশিয়াল অয়েল
১টি সুতির কাপড়
সসপ্যান
একটি ছোট পাত্র
যেভাবে তৈরি করবেন:
১। সসপ্যানে এক কাপ পানি দিয়ে দিন। এটি চুলায় দিন। এরসাথে লবঙ্গ যোগ করুন।
২। লবঙ্গের সাথে দারুচিনির গুঁড়ো যোগ করুন।
৩। এই মিশ্রণটি জ্বাল দিন কিছুক্ষণ। তারপর নামিয়ে একপাশে রেখে দিন।
৪। ১০ মিনিট পর ঠান্ডা হলে একটি সুতির কাপড়ের মাধ্যমে বাটিতে সম্পূর্ণ মিশ্রণটি ঢেলে দিন। কাপড় ছাঁকনি হিসেবে ব্যবহৃত হবে।
৫। এবার মিশ্রণটি একটি বোতলে ঢেলে রাখুন।
৭। এরসাথে ৪ ফোঁটা পেপারমেন্ট অয়েল মিশিয়ে রাখুন। ঢাকনা লাগিয়ে হালকাভাবে ঝাঁকিয়ে নিন। এটি ফ্রিজে রাখুন।
৮। ব্যস তৈরি হয়ে গেলো কেমিক্যাল ফ্রি হাইজিনিক মাইথওয়াশ। এটি দিনে দুইবার ব্যবহার করুন। ৫ থেকে ৭ দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন।
টিপস:
১। একটি ছোট স্প্রে বোতলে কিছু পরিমাণ মাউথওয়াশ ঢেলে রাখুন।
২। এরসাথে দুই চা চামচ বেকিং সোডা মেশাতে পারেন। এটি খাবারের কারণের সৃষ্টি হওয়া দুর্গন্ধ দূর করে দেবে।
৩। দুই চা চামচ থাইম অয়েল মেশাতে পারেন, যা দাঁতে পোকা ধরা রোধ করবে।
৪। দিনে দুইবার দাঁত ব্রাশ করুন।
পূর্বাশানিউজ/০৪-এপ্রিল,২০১৭/রুমকী

























































