
পূর্বাশা ডেস্ক :জাতীয় উলামা মাশাযেখ মহাসম্মেলনে যোগ দিয়েছেন মসজিদে নববীর ইমাম ও খতিব শায়খ ড. আবদুল মুহসিন বিন মুহাম্মদ আল কাশিম। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেছেন, ‘যারা সন্ত্রাস ও জঙ্গিবাদে লিপ্ত তাদের সঙ্গে ইসলামের সম্পর্ক নেই। ইসলাম শান্তির ধর্ম, ইসলাম কখনো সন্ত্রাসকে সমর্থন করে না।’
৬ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবাষিকী উপলক্ষে এই মহাসম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
মসজিদে নববীর ইমাম আর বলেন, ‘এই মহাসম্মেলনে ইসলামের প্রকৃত চিত্র ফুঠে এসেছে। এটি সৌদি আরব ও বাংলাদেশের সম্পর্ককে আরও মজবুত করবে। বাংলাদেশের প্রধানমন্ত্রী আমাদের যে আপ্যায়ন করেছেন, এতে আমরা সন্তুষ্ট।’
তিনি আরও বলেছেন, ‘আমাদের বড় পরিচয় হলো মুসলমান। কোনো দেশ বা সীমানা আমাদের বিচ্ছিন্ন করতে পারে না। এক মুসলমান আরেক মুসলমানের সম্পর্ক আপন ভাইয়ের মতো। আল্লাহ আমাদের মুসলমান হিসেবে পাঠিয়েছেন। এজন্য তার শুকরিয়া জ্ঞাপন করছি।’
ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নর চেয়ারম্যান ও ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানের সভাপতিত্বে এ সম্মেলনে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিশেষ অতিথি হিসেবে রয়েছেন পবিত্র মসজিদুল হারাম ও মসজিদুন নববী কর্তৃপক্ষের ভাইস প্রেসিডেন্ট শায়খ ড. মুহাম্মদ বিন নাসের আল খুযাইম।
রুবেল মজুমদার

























































