শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » কুমিল্লা নিউজ » কুমিল্লায় ২ জন আসামী এবং ২৪ লক্ষাধিক টাকা মূল্যের মাদকদ্রব্য এবং অন্যান্য মালামাল আটক


কুমিল্লায় ২ জন আসামী এবং ২৪ লক্ষাধিক টাকা মূল্যের মাদকদ্রব্য এবং অন্যান্য মালামাল আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.০৪.২০১৭

স্টাফ রিপোর্টার:

১০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল খন্দকার গোলাম সারোয়ার, পিপিএম এর সার্বিক দিকনির্দেশনায় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অদ্য ০৬ এপ্রিল ২০১৭ তারিখ আনুমানিক ৬:৪৫ ঘটিকায় বৌয়ারা বাজার বিওপি’র টহলদল কোতয়ালী থানার অর্ন্তগত বৌয়ারা বাজার আনসার রোড নামক স্থান হতে ৯৫ বোতল স্কাফ সিরাপ, ০১ বোতল হুইস্কি এবং ০১ টি মোটর সাইকেলসহ ২ জন মাদক ব্যবসায়ী (১) মোশারফ হোসেন রুবেল (২৭), পিতা-মৃত এরশাদ মিয়া এবং (২) মোঃ পলাশ মিয়া (২৫), পিতা-মোঃ দুলাল মিয়া, উভয়ের গ্রাম- গোবিন্দপুর পূর্বপাড়া, পোষ্ট- রামমালা, থানা- কোতয়ালী, জেলা- কুমিল্লাকে আটক করে কোতয়ালী ‍থানায় হস্তান্তর করা হয়েছে।

এছাড়াও অন্যান্য বিওপি’র দায়িত্বর্পূণ এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় ১৫ বোতল হুইস্কি, ১৪ টি গরু এবং ১ টি পিকআপ মালিকবিহীন অবস্থায় আটক করা হয়। আটককৃত মাদকদ্রব্য এবং অন্যান্য মালামালের আনুমানিক মূল্য ২৪ লক্ষ বাষট্টি হাজার টাকা। আটককৃত মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং অন্যান্য মালমাল কাষ্টমস অফিসে জমা করা হয়েছে।

পূর্বাশানিউজ/০৬-এপ্রিল,২০১৭/ফারজানা



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি