বেলাল হোসাইন :
কুমিল্লার চৌদ্দগ্রামে যৌতুকের জন্য সকিনা খাতুন লাকি (৪০) নামের এক মহিলাকে পিটিয়ে হত্যা করেছে পালিয়েছে পাষন্ড স্বামী। গত বুধবার বিকেলে উপজেলার চিওড়া ইউনিয়নের শাকতলা গ্রামে এ ঘটনা ঘটে। ৪ সন্তানের জননী লাকি শাকতলা গ্রামের মৃত বদিউল আলমের ছেলে মোজাম্মেল হোসেন রাজু প্রকাশ বুট্রুর স্ত্রী। নিহতের পিতার বাড়ী পাশ্ববর্তী ফেনী সদরের বাড়াইপুর গ্রামের মমিনুল হক পাটোয়ারীর মেয়ে। স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরেই পাষন্ড স্বামী সিএনজি চালক মোজাম্মেল যৌতুকের জন্য লাকিকে শারিরীক ও মানসিকভাবে অত্যাচার করে আসছে। গত বেশ কয়েকদিন ধরেই তার ব্যবহৃত সিএনজি মেরামতের কথা বলে বিশ হাজার টাকা যৌতুক দাবী করে আসছে ঘাতক মোজাম্মেল। চার সন্তনের জনক লাকি তার পিতার পক্ষে টাকা প্রদানের অপারগতা প্রকাশ করলেই নেমে আসে নির্যাতনের খড়গ। বুধবার বিকেল আনুমানিক ৩ ঘটিকায় মোজাম্মেল তার স্ত্রী লাকিকে পিটিয়ে মারাতœকভাবে আহত করলে কিছুক্ষন পরই তার মৃত্যু হয়। এদিকে স্ত্রীর মৃত্যুর পরই স্বামী রাজু প্রকাশ ভুট্রু পালিয়ে যায়।
এদিকে মেয়ের নিহতের ঘটনায় পিতা মমিনুল হক পাটোয়ারী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইন ১১-ক ধারা মোতাবেক ঘাতক মোজাম্মেলকে আসামী করে (মামলা নং-৯) একটি মামলা দায়ের করেন।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ফয়সাল জানান, মৃত্যুর খবর পেয়ে চৌদ্দগ্রাম থানা পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। লাকিকে হত্যার ঘটনায় ভুট্রুকে আসামী করে চৌদ্দগ্রাম থানায় একটি মামলা হয়েছে। বৃহস্পতিবার সকালে লাশটি ময়নাতদন্তের জন্য কুমিল্লায় প্রেরণ করা হয়।
পূর্বাশানিউজ/০৬-এপ্রিল,২০১৭/ফারজানা

















































