শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


মুখের ব্যাকটেরিয়া ক্যান্সারের ঝুঁকির বিষয়ে যা প্রকাশ করে


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.০৪.২০১৭

পূর্বাশা ডেস্ক:

মুখের ব্যাকটেরিয়ার ধরন নির্দিষ্ট ক্যান্সারের ঝুঁকির সাথে সম্পর্কিত। নিউ ইয়র্ক ইউনিভার্সিটি স্কুল অফ মেডিসিনের এপিডেমিয়োলজি এর সহযোগী অধ্যাপক জিইয়ং আহন বলেন, ব্যাকটেরিয়া এবং ক্যান্সারের সম্পর্কের বিষয়ে গবেষণা করতে করতে বিজ্ঞানীরা একদিন মানুষকে তার শরীরে উপস্থিত ব্যাকটেরিয়ার ভিত্তিতে তার ক্যান্সারের ঝুঁকির বিষয়টি বলতে সক্ষম হবেন। এছাড়াও আহন বলেন যে, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই ব্যাকটেরিয়া এবং জীবাণুগুলো (একত্রে মাইক্রোবায়োম বলে) মানুষকে এই তথ্য দিতে পারে যে – সে কীভাবে তার ক্যান্সারের ঝুঁকি কমাতে পারে।

আমেরিকান এসোসিয়েশন ফর ক্যান্সার রিসার্চার’স এর বার্ষিক মিটিং এ আহন এই সম্পর্কের বিষয়ে করা তার গবেষণাটি উপস্থাপন করেন এপ্রিলের ২ তারিখে।

আহন বলেন, শরীরের মাইক্রোবায়োম নিয়ে করা গবেষণাটি প্রায় নতুন। তিনি লাইভ সায়েন্সকে বলেন, বস্তুত গত ৫ বছরের গবেষণায় বিজ্ঞানীরা বুঝতে পেরেছেন যে, মানুষের শরীরে পাওয়া ৮০ শতাংশ ব্যাকটেরিয়া ল্যাব ডিশে উৎপন্ন করা যায় না। অর্থাৎ পূর্ববর্তী গবেষণায় মানুষের শরীরে বৃদ্ধিপ্রাপ্ত ব্যাকটেরিয়া ল্যাবরেটরিতে পরীক্ষা করার সময় খুব কম চিত্র গ্রহণ করতে পেরেছিলেন।

বিজ্ঞানীরা যখন ব্যাকটেরিয়া থেকে নেয়া DNA এর ক্রম তৈরি করা শুরু করেন তখন তারা সম্পূর্ণ চিত্র নিতে সক্ষম হন এবং অনেক হারিয়ে যাওয়া জীবাণুকে শনাক্ত করতে পারেন।

আহন বলেন, বর্তমানে বিজ্ঞানীরা ওরাল মাইক্রোবায়োম এবং নির্দিষ্ট ক্যান্সারের মধ্যকার সম্ভাব্য সম্পর্কের বিষয়টি বুঝতে শুরু করেছেন। তার গবেষণায় বিভিন্ন ক্যান্সার যেমন- অগ্ন্যাশয় ক্যান্সার এবং ইসোফেজিয়াল ক্যান্সারের উপর ফোকাস করা হয়।

শরীরের জীবাণু

আহন কথা বলার সময় বলেন, এই কক্ষে যারা উপস্থিত আছেন তাদের সবার মধ্যে ব্যাকটেরিয়ার প্রধান ৫ টি দল বিদ্যমান। সকল মানুষ প্রধান মাইক্রোবায়োম শেয়ার করে থাকে। কিন্তু এই বড় দলটিতে পরিবর্তনশীলতা লক্ষ্য করা যায়। উদাহরণ হিসেবে বলা যায় যে, একজন ব্যক্তির দেহে অন্য জনের তুলনায় এদকটি বর্গের থেকেও অনেক বেশি ব্যাকটেরিয়া থাকতে পারে।

গবেষকেরা এখন জানতে চান যে, এই বিভিন্নতা মানুষের ক্যান্সারের ঝুঁকির সাথে সম্পর্কিত। আহন এর অগ্ন্যাশয় ক্যান্সারের উপর করা গবেষণায় তার দল দেখেন যে, যাদের এক ধরনের ওরাল ব্যাকটেরিয়া Porphyromonas gingivalis উচ্চমাত্রায় থাকে তাদের অগ্ন্যাশয় ক্যান্সার হওয়ার ঝুঁকি ৬০ শতাংশ বৃদ্ধি পেয়েছিলো যাদের এই ব্যাকটেরিয়া কম ছিলো তাদের তুলনায়। মুখের অন্য ব্যাকটেরিয়া Aggregatibacter actinomycetemcomitans এর উচ্চমাত্রার উপস্থিতি অগ্ন্যাশয় ক্যান্সার দ্বিগুণের চেয়েও বেশি হওয়ার সাথে সম্পর্কিত।

সবচেয়ে মারাত্মক ক্যান্সারগুলোর মধ্যে একটি হচ্ছে অগ্ন্যাশয় ক্যান্সার, কারণ প্রাথমিক অবস্থায় এটি নির্ণয় করা বেশ কঠিন। তিনি আশা করেন যে, ভবিষ্যতে ব্যক্তির মুখের ব্যাকটেরিয়া লক্ষ্য করেই রোগ নির্ণয় করতে সক্ষম হবেন চিকিৎসকেরা।

আহন বলেন, খাদ্যনালীর ক্যান্সার আছে যাদের তাদের মুখের ব্যাকটেরিয়া যাদের খাদ্যনালীর ক্যান্সার নেই তাদের চেয়ে ভিন্ন হয়। যাদের খাদ্যনালীর ক্যান্সার হওয়ার প্রবণতা আছে তাদের প্রোটিয়োব্যাকটেরিয়া নামের ব্যাকটেরিয়া খুব কম মাত্রায় থাকে।

অগ্ন্যাশয় এবং খাদ্যনালীর ক্যান্সারের উপর আরো অনেক গবেষণা হওয়া প্রয়োজন, কারণ এবং প্রভাবের সম্পর্ক নির্ধারণের জন্য। অন্যভাবে বলা যায় যে, গবেষকেরা জানেন না যে, ব্যক্তির মুখের ব্যাকটেরিয়ার পার্থক্য ক্যান্সারের কারণ কিনা অথবা তাদের শরীরে অন্য কোন পরিবর্তনের লক্ষণ দেখা যায় কিনা।

কিন্তু পূর্বের কিছু গবেষণায় ক্যান্সারের লিংক এর বিষয়ে পরামর্শ দেয়া হয়। অন্য জীবের উপর করা গবেষণায় দেখা যায় যে, মুখের ব্যাকটেরিয়া শরীরের সর্বত্র ভ্রমণ করতে পারে। অন্য গবেষণায় পরামর্শ দেয়া হয় যে, নির্দিষ্ট ব্যাকটেরিয়া কোষের উপরিভাগের রিসেপ্টরের সাথে পারস্পরিক ক্রিয়া ঘটায় যা ক্যান্সার সৃষ্টিতে অবদান রাখে।

ধূমপান ও অ্যালকোহল সেবন ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আহন বলেন, এই উভয় অভ্যাস মুখের মাইক্রোবায়োমকে পরিবর্তন করতে পারে।

পূর্বাশানিউজ/০৬-এপ্রিল,২০১৭/রুমকী

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি