শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ইমামের পেছনে নামাজ পড়লে কী কোনো সূরা পড়তে হবে?


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.০৪.২০১৭

পূর্বাশা ডেস্ক:

ইমামের পেছনে নামাজ পড়লে কী কোনো সূরা পড়তে হবে? একজন ইমামের পেছনে নামাজ পড়ার সময় কী করণীয় আছে?

উত্তর : ইমাম যখন নামাজে আওয়াজ দিয়ে কেরাত পড়েন তখন মোক্তাদির শুধু কেরাত শুনলে চলবে (ফজর, মাগরিব, এশার নামাজে)। আর নীরবে কেরাত শোনার সময় মোক্তাদি শুধু সূরা ফাতিহা আস্তে আস্তে পড়বেন। এরপর আর কোনো সূরা পড়তে হবে না। নামাজের অন্য কাজ ইমামের মতই করবেন। তাকবির দিয়ে নামাজ শুরু করে ছানা পড়া, রুকু সিজদার দোয়া, তাশাহুদ, দুরুদশরীফসহ সকল কিছুই মোক্তাদির করতে হবে ইমামকে অনুসরণ করে। ইমামের আগে করা যাবে না।

পূর্বাশানিউজ/০৬-এপ্রিল,২০১৭/মাহি

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি