
পূর্বাশা ডেস্ক:
বলিউড সেনসেশন সানি লিওন একটা সময় পর্ণ তারকা ছিলেন। সেই জীবনের ইতি টেনে তিনি এখন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী। অভিনয় ও আইটেম গানে তিনি দারুণ অবস্থানে রয়েছেন। এবার তিনি হাজির হতে চাচ্ছেন নতুন পরিচয়ে।
চিত্রনাট্য লিখতে চান সানি। পাশাপাশি করতে চান এডিটিংয়ের কাজও। তবে সেটা না জেনে করতে একদমই নারাজ সানি। জেনে-বুঝে ভালোভাবে কাজগুলো আয়ত্বে আনতে চলেছেন তিনি। এজন্য তিনি শিগগিরই ভর্তি হবেন একটি শিক্ষা প্রতিষ্ঠানে।
‘স্ক্রিপ্ট রাইটিং অ্যান্ড এডিটিং’ নামক একটি কোর্স করবেন সানি লিওন। বেশ কিছু দিন আগেই আমেরিকার লস অ্যাঞ্জেলসের একটি প্রতিষ্ঠানে ভর্তির ব্যাপারে কথা বলেছেন। সেই উদ্দেশ্যে লস অ্যাঞ্জেলসে পাড়িও জমিয়েছেন ইতোমধ্যে। অল্প কিছু দিনের মধ্যেই শুরু হবে শিক্ষার্থী সানির জীবন।
পূর্বাশানিউজ/০৬-এপ্রিল,২০১৭/মাহি

























































