শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


‘বাংলাদেশ-ভারত একে অপরকে সহযোগিতা করছে’


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.০৪.২০১৭

পূর্বাশা ডেস্ক:
ভারতের জ্বালানি প্রতিমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেছেন, ভারত এবং বাংলাদেশ একে অপরকে সহযোগিতা করছে।  শুক্রবার বাংলাদেশের একদল সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন। তিনি ত্রিপুরায় তেল পরিবহনের অনুমতি দেওয়ায় বাংলাদেশের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। গত বছর জরুরি পরিস্থিতিতে স্বল্প সময়ের অনুরোধে ত্রিপুরায় তেল পরিবহনের অনুমতি দিয়েছিল বাংলাদেশ।
ধর্মেন্দ্র প্রধান বলেন, ভারত ও বাংলাদেশ একে অপরের প্রয়োজনীয় চাহিদা পূরণ করছে। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবারের ভারত সফরে দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাবে। বাংলাদেশ ভারতকে অনেক সহযোগিতা করছে বলেও তিনি উল্লেখ করেন। তিনি বলেন, ২০১৫ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরেই দুই দেশের মধ্যে আস্থার সম্পর্ক তৈরি হয়েছে। গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা চারদিনের সফরে ভারতে আসেন। সাত বছর পর তার এই সফরে প্রতিরক্ষা সহযোগিতা, সাইবার নিরাপত্তা, পরমাণু বিদ্যুত্, বিজ্ঞান ও প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে তিন ডজন চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে।শনিবার দুই দেশের প্রধানমন্ত্রী ভারত থেকে বাংলাদেশে ডিজেল আমদানির উদ্বোধন করবেন। প্রথম চালানে ২ হাজার ২শ’ মেট্রিক টন ডিজেল পরিবহন করা হবে।
পূর্বাশানিউজ/০৮-এপ্রিল,২০১৭/ফারজানা


এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি