
পূর্বাশা ডেস্ক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরের দ্বিতীয় দিন শনিবার। বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপাক্ষিক স্বার্র্থ সংশ্লিষ্ট ৩৩ চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রীয় অভ্যর্থনা দেয়া হবে। এরপর দুপুরে শেখ হাসিনার সঙ্গে বৈঠকে বসবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এছাড়া হায়দরাবাদ ভবনে দুপুরে শেখ হাসিনার সম্মানে রাষ্ট্রীয় ভোজে উপস্থিত থাকতে পারেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখাানে তিস্তা চুক্তি নিয়ে ইতিবাচক আলোচনা হতে পারে বলে আশা করা যাচ্ছে।
রাজঘাটে ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা জানাবেন শেখ হাসিনা। এরপর ভারতের হায়দরাবাদে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাবেন। সেখানেই ৩৩টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। এর আগে একান্ত বৈঠকে বসবেন দুই দেশের প্রধানমন্ত্রী। পাশাপাশি দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বৈঠক করবেন ভারত-বাংলাদেশের শীর্ষ নেতারা।
এরপর বিকালে মানেক-শ সেন্টারে একাত্তরের মুক্তিযুদ্ধে ভারতীয় সশস্ত্র বাহিনীর শহীদদের সম্মাননা জানাবেন শেখ হাসিনা। শহীদ পরিবারের সদস্যদের হাতে তুলে দেবেন বাংলাদেশের রাষ্ট্রপতি স্বাক্ষরিত সম্মাননা স্মারক।
পূর্বাশানিউজ/০৮-এপ্রিল,২০১৭/ফারজানা






















































