শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


৮০টি বেলুনের বিশ্বরেকর্ড ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.০৪.২০১৭

পূর্বাশা ডেস্ক:

এর আগে মানুষ বহনকারী এতগুলো বেলুন একসাথে এই চ্যানেল পাড়ি দিতে পারেনি বলে বলছে বেলফাস্ট টেলিগ্রাফ সংবাদপত্র।

এতে বলা হয়েছে, তবে এই সাফল্য গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে স্থান পাবে কি না, তা এখনও নিশ্চিত নয়।

কারণ হিসেবে গিনেস কর্মকর্তারা বলছেন, যাত্রা শুরু করার আগে অভিযাত্রীরা আনুষ্ঠানিকভাবে গিনেসকে এই অভিযান সম্পর্কে জানাতে ব্যর্থ হয়েছেন।

এর আগে ২০১১ সালে মোট ৪৯টি হট এয়ার বেলুন ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছিল।

তবে গিনেস বলছে, তাদের কর্মকর্তারা সর্বশেষ এই অভিযানটি সম্পর্কে তথ্য যাচাই-বাছাই করছেন।

যদি প্রমাণিত হয় যে সত্যিই তারা বিশ্ব রেকর্ড করেছেন, তাহলে এই সাফল্যের স্বীকৃতি দেয়া হবে।

ছাব্বিশ মাইল (৪২ কি.মি.) প্রশস্ত ইংলিশ চ্যানেল বিশ্বের ব্যস্ত নৌপথগুলোর একটি।

পূর্বাশানিউজ/০৮-এপ্রিল,২০১৭/ফারজানা



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি