বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » বিনোদন » আমির খানের সঙ্গে কাজ করতে অবশ্যই আগ্রহী আলিয়া,, তারপর ও না বলে দিলেন আলিয়া!


আমির খানের সঙ্গে কাজ করতে অবশ্যই আগ্রহী আলিয়া,, তারপর ও না বলে দিলেন আলিয়া!


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.০৪.২০১৭

পূর্বাশা ডেস্ক:

অভিনয়ে দারুণ নৈপুণ্যতার কারণে বলিউডের মি. পারফেকশনিস্টের খেতাব পেয়েছেন আমির খান। চরিত্রের প্রয়োজনে নিজেকে ভিন্নভাবে হাজির করাই তার কাজ।

আমির খানের সিনেমা মানেই সুপার হিট। কোটি কোটি টাকা আয় করে তার সিনেমা। আর সিনেমা থেকে তার পারিশ্রমিক কত হতে পারে তা ধারণারও বাইরে।

আমিরকে বলা হয় বলিউডের বক্স অফিস কিং। তার বিপরীতে সিনেমায় অভিনয়ের জন্য সবাই মুখিয়ে থাকেন। আমির খানের সঙ্গে অভিনয়ের মাধ্যমে যদি বলিউডে ভালো একটা পজিশন দাঁড় করানো যায় সেই সুযোগের অপেক্ষায় থাকেন নায়িকারা।

তবে সেই আমির খানের সঙ্গে অভিনয়ের প্রস্তাব পেয়েও তা ফিরিয়ে দিলেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট।

আমির খানের পরবর্তী সিনেমা ‘থাগস অব হিন্দুস্তান’ এ নায়িকা হিসেবে আলিয়াকে অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন আমির খান। তবে ওই সিনেমায় অভিনয়ে কোনো আগ্রহ নেই বলে জানিয়েছেন আলিয়া।

সিনেমাটি প্রযোজনা করবে বলিউডের সবচেয়ে জনপ্রিয় ও ব্যবসাসফল প্রযোজনা প্রতিষ্ঠান যশ রাজ ফিল্মস।

থাগস অব হিন্দুস্তান’ সিনেমায় নায়িকার ভূমিকা খুব বেশি নেই। এ কারণেই ওই সিনেমায় অভিনয়ে কোনো ইচ্ছা নেই বলে জানিয়েছেন আলিয়া।

আমির খানের সঙ্গে কাজ করতে অবশ্যই আগ্রহী আলিয়া। তবে যেখানে নায়িকার চরিত্র ছোট সেখানে তিনি অভিনয় করতে রাজি নন।

এর আগে শ্রদ্ধা কাপুর ও বাণী কাপুরকে এই সিনেমায় অভিনয়ের জন্য বলা হয়েছিল। কিন্তু তারাও সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন।

পূর্বাশানিউজ/০৮-এপ্রিল,২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি