স্টাফ রিপোর্টার:
১০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল খন্দকার গোলাম সারোয়ার, পিপিএম এর সার্বিক দিকনির্দেশনায় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অদ্য ৮ এপ্রিল ২০১৭ তারিখ আনুমানিক ৩ ঘটিকায় ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহলদল মেজর মোঃ শহীদুল আলম, এএসসি এর নেতৃত্বে অভিযান চালিয়ে সদর দক্ষিণ থানার অন্তর্গত “কাঁঠালিয়া” নামক স্থান হতে ৯৫১৬০ টি টার্গেট ট্যাবলেট ভারত হতে বাংলাদেশে পাচারকালে আটক করতে সক্ষম হয়।
এছাড়াও অন্যান্য বিওপি’র দায়িত্বর্পূণ এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় ২০ বোতল হুইস্কি, ৩.৫ কেজি গাঁজা, ৩১৫০০ টি অবৈধ স্টেরয়েড ট্যাবলেট, ১০০০ টি টার্গেট ট্যাবলেট, ২৬৫ প্যাকেট চকলেট এবং ৪১ প্যাকেট প্যাম্পার্স মালিকবিহীন অবস্থায় আটক করা হয়। আটককৃত মাদকদ্রব্য এবং অন্যান্য মালামালের আনুমানিক মূল্য ১ কোটি চার লক্ষ বিয়াল্লিশ হাজার পাঁচশত টাকা। আটককৃত মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং অন্যান্য মালামাল কাষ্টমস অফিসে জমা করা হয়েছে।
পূর্বাশানিউজ/০৮-এপ্রিল,২০১৭/ফারজানা
মোঃ শহীদুল আলম
অতিরিক্ত পরিচালক
অধিনায়কের পক্ষে
প্রয়োজনে যোগাযোগ
মোঃ রাশেদুল ইসলাম
১০ বর্ডার র্গাড ব্যাটালিয়ন, কুমিল্লা
মোবাইলঃ ০১৭৬৯-৬০৩২১৬

















































