শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


নামাজের শারীরিক উপকারিতা


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.০৪.২০১৭

পূর্বাশা ডেস্ক:

নামাজ আদায়ের সময় মুসল্লীর শরীরের প্রতিটি অঙ্গ নড়াচড়া করে। শরীরের অঙ্গ নড়া-চড়ার সময় জোড়াগুলো একবার বিচ্ছিন্ন হয় আবার মিলিত হয়। এ নড়াচড়ায় শরীরের প্রতিটি অংশ সক্রিয় হয়; ফলে শরীরে গঠনে ও শক্তিশালীকরণে বিরাট ভূমিকা পালন করে। এ ছাড়াও শারীরিক অনেক উপকারিতা রয়েছে।

আল্লামা ইবনুল কাইয়ুম বলেন, নামাজ শরীর ও মন উভয়ের ব্যায়াম। যেহেতু নামাজের মাধ্যমে শরীরের বিভিন্ন প্রত্যঙ্গগুলো নড়া-চড়া করে। রুকু, সিজদা, ওঠা, বসা, ইত্যাদিতে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের সাথে শরীরের সন্ধিস্থলগুলো আন্দোলিত হয়। এ ছাড়া শরীরের আভ্যন্তরীণ অঙ্গসমূহও নড়া-চড়া করে। যেমনÑ পাকস্থলী, নাড়ীসমূহ ও শরীরের সমস্ত ক্রিয়াশীল অংশ সমূহ। শরীরের এ নড়া চড়া শক্তি বর্ধক ও সুস্থতার নিয়ামক। এতে কোন সন্দেহ নেই যে, নামাজের মধ্যে শারীরিক সুরক্ষার ব্যবস্থা রয়েছে। নামাজের মর্যাদা ও বৈশিষ্ট্যের মাঝে ঈমানের হেফাজত রয়েছে এবং এতে রয়েছে দুনিয়া ও আখিরাতের সৌভাগ্যের চাবিকাঠি। এমনকী রাতের নামাজ শরীরের সুস্থতা রক্ষার জন্য সবচেয়ে উপকারী। উপকরণ ও বর্তমান কালের অনেক রোগ প্রতিরোধের ব্যবস্থা নিহিত আছে। পাশাপাশি এতে রয়েছে অন্তর ও শারীরিক উজ্জীবনের বড় শক্তি।

পূর্বাশানিউজ/০৮-এপ্রিল,২০১৭/ফারজানা



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি