শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লা কেটিসিসিএলিঃ এর সভাপতি প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ালেন হাজী ইয়াসিন


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.০৪.২০১৭

স্টাফ রিপোর্টার:
শনিবার কুমিল্লা কেটিসিসিএ লিঃ এর নিবার্চন অনুষ্ঠিত হতে যাচ্ছে। কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার যাত্রাপুর কৃষক সমবায় সমিতি লিঃ কর্ণদ্বার এবং এ নির্বাচনের সভাপতি প্রার্থী হাজী ইয়াসিন আহমেদ প্রার্থীতা থেকে সরে দাঁড়িয়েছেন। হাজী ইয়াছিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, আকতার হামিদ খান কুমিল্লার কেটিসিসিএ প্রতিষ্ঠাতা ছিলেন।  তিনি এই প্রতিষ্ঠানের মাধ্যমে আজ কুমিল্লায়সহ দেশের বিভিন্ন স্থানে সমবায় সমিতি সৃষ্টি করে গেছেন।

সাধারণ মানুষ আজ ছোট ছোট ক্ষুদ্র ঋণ নিয়ে ব্যবসা বাণিজ্য করে স্বাবলম্বী হচ্ছে। এই কেটিসিসিএ লিঃ মাধ্যমে সমবায়সহ কুমিল্লার বিভিন্ন উন্নয়ন মূলক কাজ হচ্ছে। তিনি বলেন, আগামী শনিবার কেটিসিসিএ লিঃ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে যাচ্ছে। এই নির্বাচনে আমার সভাপতি পদে নির্বাচন করার কথা ছিল। আমি কুমিল্লা-৬ (সদর) আসনের মাননীয় সংসদ সদস্য আ ক ম বাহা উদ্দির বাহারে প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে হাজী আমিনুল হককে সমর্থন জ্ঞাপন করে নিবার্চন প্রার্থীতা পদ থেকে সরে দাঁড়ালাম। হাজী ইয়াছিন বলেন, কেটিসিসিএলিঃ সব সময় আমি মঙ্গল কামনা করি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি