রবিবার,৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


যখন মোদি আর শেখ হাসিনাকে ‘পদত্যাগ’ করতে বলা হলো!


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.০৪.২০১৭

পূর্বাশা ডেস্ক : রীতিমতো অট্টহাসিতে ফেটে পড়লেন বাংলাদেশ ও ভারতের দুই প্রধানমন্ত্রী। পুরো এক মিনিট ধরে তারা শুধু হাসলেন।

প্রধানমন্ত্রী শেষ হাসিনার ভারত সফরের দ্বিতীয় দিনে একান্ত বৈঠকে বসেন দুই দেশের প্রধানমন্ত্রী। দ্বিপাক্ষিয় বৈঠক শেষে যৌথ বিবৃতির প্রস্তুতি নেন তারা। ভারত ও বাংলাদেশের দুই দেশের মধ্যে বিভিন্ন খাতে ২২টি চুক্তিসহ সমঝোতা স্মারক সই হয়েছে। । প্রেসের সামনে গুরুত্বপূর্ণ কাজটি সারতে দুজনই মঞ্চে উঠেছেন আনুষ্ঠানিক স্বাক্ষরের জন্য। কিন্তু যেখানে এই দুজন বক্তব্য রাখবেন তাদের সামনের সেই পোডিয়ামটা একটু উঁচু হয়ে গিয়েছিল।

তখন সঞ্চালক দুই প্রধানমন্ত্রীকে মঞ্চ থেকে নেমে আসার অনুরোধ করলেন। কিন্তু ভুল ইংরেজি প্রয়োগ করলেন তিনি। তিনি বললেন, ‘মে আই রিকোয়েস্ট দ্য টু প্রাইম মিনিস্টার্স টু নাও প্লিজ স্টেপ ডাউন’। নেমে আসার কথা বলতে গিয়ে তিনি দুজনকে পদত্যাগের অনুরোধ করলেন।

এরপর সামান্য সময় পার হতেই হেসে ফেললেন নরেন্দ্র মোদি। তার হাসিতে যোগ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টানা প্রায় এক মিনিট ধরে হেসেই চললেন দুজন। এই হাসিতে যোগ দিলেন চারপাশের অনেকে।

রুবেল মজুমদার/পূর্বাশা ডেস্ক



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি