শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


তুমি আবার আমাকে আপনি বলতে শুরু করলে কবে?


পূর্বাশা বিডি ২৪.কম :
০৯.০৪.২০১৭


অান্তর্জাতিক ডেস্কঃ

ভারতের রাষ্ট্রপতি ভবনে শনিবার নৈশভোজে অংশ নিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

নৈশভোজের ফাঁকে কথা হয় মমতা-হাসিনার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মমতাকে বলেন, ‘সকালে আমাকে আপনি বলছিলে। তুমি আবার আমাকে আপনি বলতে শুরু করলে কবে?’

এর জবাবে মমতা বলেন, ‘ভাবছিলাম সকলের সামনে তুমি বলব!’

নৈশভোজে মুড়ি, চানাচুর, মিষ্টির ব্যবস্থা ছিল। এর আগে এই দুই বাঙালি নেত্রীর জন্য হায়দরাবাদ হাউসে মধ্যাহ্নভোজের তালিকায় ছিল বাঙালি ছোঁয়া।

বাঙালি রসনার কথা মাথায় রেখে ছিল গন্ধরাজ লেবু দিয়ে ভেটকির পদ, মুরগির মাংস। আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য ছিল লুচি, বেগুনভাজা ও পটলভাজা।

০৯ এপ্রিল ২০১৭



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি