বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


প্রিয়াঙ্কা চোপড়া বাংলা ছবি নির্মাণ করবেন


পূর্বাশা বিডি ২৪.কম :
০৯.০৪.২০১৭

পূর্বাশা ডেস্ক:

অভিনয়ের পাশাপাশি বলিউড অনেক তারকাই সিনেমা প্রযোজনাও করছেন। কিছুদিন আগেই আনুশকা শর্মা সফল প্রযোজিত একটি ছবি নিয়ে শিরোনামে এসেছিলেন। এবার শিরোনামে এলেন প্রিয়াঙ্কা চোপড়া। তবে একটু অন্যভাবে। প্রিয়াঙ্কা এবার বাংলা সিনেমা প্রযোজনা করতে যাচ্ছেন।

নিজের প্রযোজনা প্রতিষ্ঠান পার্পেল পেবল পিকচার্স থেকে দুটি বাংলা ছবি নির্মাণ করবেন তিনি। এরইমধ্যে ছবি দুটির নাম ঠিক করেছেন প্রিয়াঙ্কা ও তার মা মধু চোপড়া। একটির নাম ‘বৃষ্টির অপেক্ষায়’, অন্যটি ‘বাস স্টপে কেউ নেই’।

এ প্রসঙ্গে প্রিয়াঙ্কা জানান, তার প্রতিষ্ঠান সবসময় আঞ্চলিক ছবি নিয়ে কাজ করতে আগ্রহী। প্রযোজক হিসেবে দর্শকের কাছে পৌঁছানোর জন্য ভালো গল্প খোঁজেন তিনি। সেই জায়গা থেকে কলকতার এই দুটি ছবির গল্প তার ভালো লেগেছে। তাই প্রথমবারের মতো বাংলা ছবি প্রযোজনা করতে যাচ্ছেন তিনি।

পূর্বাশানিউজ/০৯-এপ্রিল,২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি