শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় ৮৩ লক্ষাধিক টাকা মূল্যের মাদকদ্রব্য ও অন্যান্য মালামাল আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.০৪.২০১৭

স্টাফ রিপোর্টার:

১০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোঃ শহীদুল আলম, এএসসি এর নেতৃত্বে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অদ্য ১০ এপ্রিল ২০১৭ তারিখ আনুমানিক ২ ঘটিকায় ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহলদল চৌদ্দগ্রাম থানার অন্তর্গত “মিয়াবাজার” নামক স্থানে অভিযান পরিচালনা করে ১২৩০৪৬ টি আতশবাজি এবং ১ টি পিকআপ ভারত হতে বাংলাদেশে পাচারকালে আটক করতে সক্ষম হয়।

এছাড়াও অন্যান্য বিওপি’র দায়িত্বর্পূণ এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় ৪০ বোতল হুইস্কি, ৪.৫ কেজি গাঁজা, ২০০ টি শাড়ী, ৯ টি বোরকা, ৮ টি ওড়না এবং ১৬০ টি কসমেটিকস সামগ্রী মালিকবিহীন অবস্থায় আটক করা হয়। আটককৃত মাদকদ্রব্য এবং অন্যান্য মালামালের আনুমানিক মূল্য ৮৩ লক্ষ আটষট্টি হাজার চারশত পঞ্চাশ টাকা। আটককৃত মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং অন্যান্য মালামাল কাষ্টমস অফিসে জমা করা হয়েছে।

পূর্বাশানিউজ/১০-এপ্রিল,২০১৭/ফারজানা

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি