শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


শাবি সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে কুবিতে মানববন্ধন


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.০৪.২০১৭

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
যৌন হয়রানির প্রতিবাদ করায়  শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে  দুই সাংবাদিকের  ওপর ছাত্রলীগের হামলার ঘটনায় ক্ষোভ ও নিন্দা জানিয়ে মানববন্ধন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (কুবিসাস)।

সোমবার বেলা দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন ”যৌন হয়রানির প্রতিবাদ করায় সাংবাদিকদের ওপর হামরার ঘটনা সত্যি ন্যাক্কারজনক ও নিন্দনীয়।  এ হামলায় অভিযুক্তদের দ্রুত বিচারের আওতায় এনে এবং যত দ্রুত সম্ভব সরকারের ভাবমূর্তি নষ্টকারী ছাত্রলীগ নামধরী  এসকল সন্ত্রাসীদেরকে শাহজালাল বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ ছাত্রলীগ থেকে বহিষ্কার করে ন্যায় বিচারের দৃষ্টান্ত স্থাপন করা হোক।”
মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংবাদিক সমিতির সভাপতি মোহা¤মদ শফিউল্লাহ, সাধারণ সম্পাদক মতিউর রহমানসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ। এ সময় মানববন্ধনের সাথে একাত্মতা পোষণ করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, থিয়েটার, প্রতিবর্তন, ডিবেটিং ক্লাব, সায়েন্স ক্লাব, পোডিয়ামসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সামাজিক-সাংস্কৃতিক সংগঠন।
পূর্বাশানিউজ/১০-এপ্রিল,২০১৭/ফারজানা



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি