
ডেস্ক রিপোর্টারঃ
কুমিল্লায় ফারুক হোসেন নামে এক পত্রিকা হকারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার ভোরে সদর উপজেলার পালপাড়া ব্রীজ সংলগ্ন বাবু বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ফারুক সদর উপজেলার জামবাড়ি এলাকার আব্দুল মান্নানের ছেলে। ভোরে ফারুক বাড়ি থেকে পত্রিকা বিলির উদ্দেশ্যে বের হয় বলে জানায় পরিবারের সদস্যরা। সে শাসনগাছা এলাকার পত্রিকা বিক্রেতা বলে জানা যায়।
কোতয়ালী মডেল থানার ওসি আবু সালাম মিয়া জানায়, প্রতিদিনের মতো ফারুক ভোরে পত্রিকা আনার জন্য মহাসড়কের আলেখারচর বাস স্টপিজ যাচ্ছিল। এসময় দূর্বৃত্তরা তাকে আটক করে উপর্যপুরী ছুকিকাঘাত করলে সে মারা যায়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করেছে। তার ব্যবহৃত বাই সাইকেল ও মোবাইল সেটটি পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে।
লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
১১/০৪/ ২০১৭ইং/ চৈতি।

















































