শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বৈশাখে ইলিশ খেতে প্রধানমন্ত্রীর বারণ


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.০৪.২০১৭

পূর্বাশা ডেস্ক :পহেলা বৈশাখে ইলিশ মাছ না খেতে অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে তিনি সাংবাদিকদের এ অনুরোধ জানান। বৈশাখে ইলিশ মাছ ডিম দেয় বলে জাতীয় মাছটির প্রজননকালে তা খাওয়ার ধুম পড়ে যায় দীর্ঘদিন থেকে। এরপর মৎসবিজ্ঞানী থেকে শুরু করে মিডিয়াগুলো জনসচেতনতা গড়ে তুলতে বৈশাখে ইলিশ মাছ না খেয়ে আশ্বিনে প্রয়োজনে ইলিশ উৎসব করার আহবান জানাচ্ছেন। এতে ইলিশের উৎপাদন ব্যহত হবে না। পহেলা বৈশাখ উপলক্ষে ইলিশ মাছের চাহিদা ব্যাপক বেড়ে যাওয়ায় বাজারে সরবরাহ বাড়াতে প্রচুর মা ইলিশ মাছ ডিমসহ নিধন করা হয়। এজন্যে প্রধানমন্ত্রী বৈশাখে ইলিশ মাছ না খেতে অনুরোধ করেছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি