সদর দক্ষিণ প্রতিনিধি:
গত বুধবার ৫ ই এপ্রিল সদর দক্ষিণ উপজেলার গোসাই পুস্কুরণী গ্রামের অনিল রবি দাসের মেয়ে গংগা রবি দাস ইসলাম ধর্মের প্রতি অনুপ্রেরিত হয়ে সেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেন। ইসলাম ধর্ম গ্রহণ করার পর তার নাম রাখা হয় মোসাঃ উম্মে ফাতেমা। গংগা দাস তরুণী কেন ইসলাম ধর্ম গ্রহণ করলেন এই বিষয়ে জানতে চাইলে তিনি আজকের কুমিল্লাকে বলেন, আমি হিন্দু ধর্মের একজন অনুসারি। ছোটকাল থেকে আমি আমার পিতা-মাতা কে দেখেছি হিন্দু ধর্মই পালন করে আসছে। আমার চিন্তা-ধারনা এই ধর্মের প্রতি আমার বিশ্বাস জন্মায় না। তাই আমি স্কুল কলেজে লেখা-পড়া করা কালীন সময়ে বিভিন্ন মুসলিম বন্ধু বান্ধবিদের সাথে চলাফেরা করে জানতে পারি, ইসলাম ধর্ম হচ্ছে শান্তির ধর্ম। তাই পরবর্তী সময় কুরআন-হাদীস পড়ে ইসলাম ধর্ম সম্পর্কে খুব ভালো ভাবে জানতে পেরে আমি ইসলাম ধর্মের প্রতি আগ্রহী হই।
ইসলামের জীবন বিধান মানব জীবনের জন্য শ্রেষ্ঠ বিধায় হিসাবে আমার বিশ্বাস স্থাপন হয়। আমি দুনিয়া ও আখিরাতের সুখ শান্তির আশায় আমার পৈত্রিক ধর্ম ত্যাগ করিয়া ইসলাম ধর্ম গ্রহণে মনস্থির করি। আমি ইসলামের ৫টি মৌলিক স্তম্ভের উপর বিশ্বাস স্থাপন করিয়া আল্লাহ ও নবী কারীম (সাঃ) এর প্রতি বিশ্বাস স্থাপন করিয়া একজন ইমাম সাহেবের নিকট হাজীর হইয়া বিছমিল্লাহির রহমানির রাহীম বলিয়া পাঁচ কালিমা পাঠ করিয়া ইসলাম ধর্ম গ্রহণ করিলাম। এখন থেকে আমার নাম মোসাঃ উম্মে ফাতেমা। তাই পরবর্তী জীবন যেন ইমান আমল নিয়ে চলতে পারি সকল মুসলিম উম্মা আমার জন্য দোয়া করবেন। সে বর্তমানে ভুশ্চি স্কুল এন্ড কলেজে একাদশ শ্রেণীতে অধ্যয়নরত। এ ব্যাপারে তরুনীর পরিবারের সাথে কথা বলতে চাইলে, তারা সাংবাদিকদের সাথে কোন কথা বলতে রাজি হয়নি।
পূর্বাশানিউজ/১১-এপ্রিল,২০১৭/ফারজানা

















































