শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


দেশীয় হস্তশিল্পের বিকাশ ও প্রসারে ‘মিনি জামদানি মেলা’


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.০৪.২০১৭

পূর্বাশা ডেস্ক:‘মিনি জামদানি মেলা’র আয়োজন করছে অনলাইন নিউজপোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কম। দেশীয় হস্তশিল্পের বিকাশ ও প্রসারে এ উদ্যোগ নিয়েছে গণমাধ্যমটি।

পহেলা বৈশাখকে সামনে রেখে জামদানিপ্রেমীদের জন্য আগামী বুধবার (১২ এপ্রিল) বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বসুন্ধরা আবাসিক এলাকায় বাংলানিউজ চত্বরে এ মেলা বসবে।

এতে খাঁটি সুতোয় বোনা রঙ-বেরঙের নজরকাড়া সব জামদানি শাড়ি নিয়ে হাজির থাকবেন নারায়ণগঞ্জের বিখ্যাত জামদানি পল্লীর কারবারিরা। সাশ্রয়ী দামে এসব জামদানি কেনাও যাবে।

জামদানি বয়নের অতুলনীয় পদ্ধতির কারণে ইউনেস্কো একে একটি ‘ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ’ হিসেবে স্বীকৃতি দিয়েছে। প্রাচীনকালের মিহি মসলিন কাপড়ের উত্তরাধিকারী হিসেবে জামদানি শাড়ি বাঙালি নারীদের অতি পরিচিত। ঢাকাই জামদানির কদর বিশ্বজুড়ে।

কিন্তু যথাযথ পারিশ্রমিকের অভাব এবং নতুন ও দক্ষ কারিগর তৈরি না হওয়ায় দিন দিন এ শিল্প হারিয়ে যেতে বসেছে। এ ইনট্যানজিবল কালচারাল হেরিটেজের বিকাশ ও প্রসার কার্যক্রমকে পৃষ্ঠপোষকতা দিতেই বাংলানিউজ এই মিনি জামদানি প্রদর্শনীর উদ্যোগ নিয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি