বৃহস্পতিবার,১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


শাকিব অপুর সম্পর্কের জোড়া লাগছে


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.০৪.২০১৭

পূর্বাশা ডেস্ক:

অবশেষে বরফ গলে গেছে। শাকিব খান–অপু বিশ্বাস সম্পর্কের জোড়া লাগছে। কিছুক্ষণ আগে আজ মঙ্গলবার দুপুরে টেলিফোনে দীর্ঘ সাক্ষাৎকারে শাকিব জানালেন, ‘গতকাল মেজাজ খুব খারাপ ছিল বলে অনেক কথাই হয়তো বলেছি। কিন্তু এখন উপলব্ধি করছি, যাই ঘটে থাকুক না কেন, এটা আমার সংসার, আমার স্ত্রী, আমার সন্তান। আমাকে ওদের সঙ্গেই থাকতে হবে।’

শাকিব খান আরও বলেন, ‘গতকাল হঠাৎ করেই আমার সন্তানকে টেলিভিশনে তাঁর মায়ের সঙ্গে এভাবে দেখে মাথা ঠিক রাখতে পারিনি। তাঁর প্রতি অভিমান হয়েছিল। তা ছাড়া সন্তানসহ ওকে টেলিভিশনে দেখার পর থেকে আমার কাছে অনেক ফোন আসা শুরু করে। নিজেকে নিয়ন্ত্রণ করতে পারিনি।’
শাকিব খান বলেন, ‘অপু আমার সন্তানের মা, আমরা একসঙ্গে ছিলাম। খুব ভালোই ছিলাম। তিন দিন আগেও তো একসঙ্গে ঘোরাঘুরি করেছি। আমরা তো ভালোই ছিলাম। ভবিষ্যতেও আমি আমার সন্তানের মাকে নিয়ে ভালোভাবেই থাকব।

পূর্বাশানিউজ/১১-এপ্রিল,২০১৭/ফারজানা



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি