বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


অপুর কাজটি করা ঠিক হয়নি, ছেলের কারণে ক্ষমা করেছি : শাকিব


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.০৪.২০১৭

পূর্বাশা ডেস্ক:

ছেলে আব্রাহাম খান জয়ের দিকে চেয়েই স্ত্রী অপু বিশ্বাসকে ক্ষমা করে দিয়েছেন বলে জানিয়েছেন চলচ্চিত্র অভিনেতা শাকিব খান। মঙ্গলবার দিবাগত রাত  একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে সরাসরি (লাইভ) অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

অনুষ্ঠানে শাকিব খান বলেন, ‘একটা জিনিস স্পষ্ট, কীভাবে শাকিব খানের ক্যারিয়ারটা ধ্বংস করা যায়, এ রকম অনেক চক্রান্ত করা হয়েছে। সেই গেমে পা দিয়েছিল অপু। আব্রাহামের কারণে আমার ওয়াইফকে মন থেকে মাফ করে দিয়েছি।’

টেলিভিশনে শিশুসন্তানকে নিয়ে সরাসরি সম্প্রচার অনুষ্ঠানে গোপন বিয়ে ও সন্তানের কথা ফাঁস করে দেওয়ায় স্ত্রী অপু বিশ্বাসের সমালোচনা করেন শাকিব খান। তিনি বলেন, ‘অপুর কাজটি করা ঠিক হয়নি। আমার ক্যারিয়ার বড় ধরনের হুমকির মুখে পড়তে পারত। টেলিভিশনে আমার ছেলেকে এভাবে দেখতে চাইনি।’

আর  কোনো  কোনো ষড়যন্ত্র কাজ করবে না, কারণ এখানে আমি খুব বেশি ভালোবাসি আমার পরিবারকে।

পূর্বাশানিউজ/১২-এপ্রিল,২০১৭/ফারজানা



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি