শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


আবেগ নিয়ন্ত্রণ করার পাঁচ উপায়


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.০৪.২০১৭

পূর্বাশা ডেস্ক:

আবেগ এক ধরনের অনুভূতি। এর মধ্যে ভালোবাসা, ঘৃণা, সুখ, দুঃখ, দুশ্চিন্তা, রাগ, বিশ্বাস, ভয় ইত্যাদি রয়েছে। আবেগকে নিয়ন্ত্রণ করতে না পারলে অনেক কিছুই হারাবেন। তাই আবেগ নিয়ন্ত্রণের কৌশল জানা প্রয়োজন।

আবেগ নিয়ন্ত্রণের কিছু কৌশল জানিয়েছে ক্যাপিটাল এফএম। জেনে নিন কৌশলগুলো।

১. দ্রুত প্রতিক্রিয়া না দেওয়া

কোনো কিছু নিয়ে তাৎক্ষণিক হৈ-হুল্লোড় করা উচিত নয়। কোনো পরিস্থিতিকে আবেগ দিয়ে বিবেচনা না করে যুক্তি দিয়ে বিবেচনা করুন।

২. সঠিক সমাধান

যে বিষয়গুলো আপনাকে আবেগপ্রবণ করে, সেগুলো মন থেকে মুছে ফেলতে হবে। প্রয়োজনে অন্য কিছুর প্রতি মনোযোগী হোন। যদি কারো মাধ্যমে মনঃক্ষুণ্ণ হোন, তাহলে ওই ব্যক্তির সঙ্গে সরাসরি কথা বলে সমাধান করুন।

৩. সচেতনতা বাড়ান

আবেগ নিয়ন্ত্রণ করতে প্রয়োজন সচেতনতা। কোন কোন পরিস্থিতিতে নিজেকে সামলে রাখতে পারছেন না, সেগুলো খেয়াল করুন। রাগ, ক্ষোভ, হতাশা, অস্থিরতা ইত্যাদি নেতিবাচক বিষয়ের কারণ চিহ্নিত করতে পারলে আবেগ নিয়ন্ত্রণ করা সহজ হবে।

৪. চিন্তা পরিবর্তন করুন

যেসব বিষয় নিয়ে ভাবলে আপনি আবেগাপ্লুত হয়ে পড়েন, সেসব বিষয় মনে পড়লে চিন্তা পরিবর্তন করুন। সে সময় ভালো কোনো স্মৃতির কথা মনে করুন। চিন্তাধারা ভিন্ন খাতে প্রবাহিত করলে কম আবেগাপ্লুত হবেন।

৫. ইতিবাচক হওয়া

ইতিবাচক হোন। জীবনের ইতিবাচক বিষয়গুলো নিয়ে ভাবুন। যোগব্যায়াম করুন,  নিজেকে সময় দিন, অন্যকে সাহায্য করুন। এভাবে কাজ করলে আবেগ থাকবে হাতের মুঠোয়।

পূর্বাশানিউজ/১২-এপ্রিল,২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি