
পূর্বাশা ডেস্ক:
করণ জোহর, ঋষি কাপুরের মতো তারকারা ইতোমধ্যে আত্মজীবনী লিখে আলোচনায় চলে এসেছেন। সে হিসেবে সালমান খানের আত্মজীবনী পেতে ভক্তদের একটু বেশি আগ্রহ জন্ম নিয়েছে। কারণ, সালমান মানেই প্রেম, রোমান্স, সাফল্য, সম্পর্ক আর নানা বিতর্ক।
ভারতীয় গণমাধ্যম মনে করে, সালমানের আত্মজীবনী লেখা হলে তা বাজারে তুমুল সাড়া জাগাবে, কাটটিও অন্যদের ছাড়িয়ে যাবে। তবে এ বিষয়ে মোটেও উৎসাহী নন সল্লু মিয়া।
সম্প্রতি প্রকাশিত হয়েছে বর্ষীয়ান অভিনেত্রী আশা পারেখের আত্মজীবনী। সেই অনুষ্ঠানে হাজির হন সালমান। প্রশ্নও করা তাকে। কেন এখনও আত্মজীবনী লেখার কথা ভাবছেন না নায়ক? জানালেন তার বিস্তারিত।
সালমান বলেন, ‘আমি কখনও আমার জীবনের কথা তুলে ধরতে চাইনি। আত্মজীবনী লেখার জন্য যথেষ্ট সাহস দরকার। কিন্তু আমার মনে হয় না, জীবনের সমস্ত ঘটনা তুলে ধরার মতো এতটা সাহস আমার আছে। শুধু এখন নয়, পাঁচ বছর পরেও আমি লিখব না।’
১২ এপ্রিল, ২০১৭ ইং/ চৈতি।

























































