পূর্বাশা ডেস্ক:
বেশি আগে নয়, মাত্র তিন বছরের বেশি কিছু সময়। ২০১৩ সালের ৪ সেপ্টেম্বর শেখ হাসিনা কক্সবাজারে এক সমাবেশে আল্লামা শাহ আহমদ শফীকে ‘তেঁতুল হুজুর’ বলে ব্যঙ্গ করেছিলেন।
দৈনিক সমকালের ৩ সেপ্টেম্বরের একটি রিপোর্টে বলা হয়– “শেখ হাসিনা বলেন, ‘হেফাজতের এক হুজুর তেঁতুল তত্ত্ব দিয়েছেন। বিরোধী দলের নেতা তার তেঁতুল তত্ত্বের তেঁতুল কি- না আমি জানি না। কারণ উনি বলেছেন, মেয়েদের দেখলে নাকি তেঁতুলের মতো জিহ্বায় পানি এসে যায়। আমার দেশের মেয়েরা লেখাপড়া শিখবে না কেন? আমাদের দেশের মেয়েরা নিজের পায়ে দাঁড়াবে না কেন? এদেশের অর্ধেক নারী। তারা লেখাপড়া করে নিজের পায়ে দাঁড়াবে।”
সমকালের সেই সংবাদটির লিংক এখানে: http://archive.samakal.net/2013/09/03/10056
তিন বছর পর আজ সন্ধ্যায় সেই আল্লামা শফীর পাশে বসে দোয়ায় শরীক হলেন শেখ হাসিনা। অনেকে প্রশ্ন করছেন, হাসিনা কি এখন মনে করলেন না যে, তাকে পাশে পেয়ে তার দেয়া নাম ‘তেঁতল হুজুরের’ জিহ্বায় পানি আসতে পারে?!
পূর্বাশানিউজ/১২-এপ্রিল,২০১৭/ফারজানা






















































