স্টাফ রিপোর্টার:
১০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল খন্দকার গোলাম সারোয়ার, পিপিএম এর সার্বিক দিকনির্দেশনায় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মেজর মোঃ শহীদুল আলম, এএসসি এর নেতৃত্বে অভিযান চালিয়ে অদ্য ১৩ এপ্রিল ২০১৭ তারিখ আনুমানিক ৭ ঘটিকায় কোতয়ালী থানার অর্ন্তগত “নাজিরা বাজার” নামক স্থান হতে ২৬৭৭ টি শাড়ী মালিকবিহীন অবস্থায় আটক করা হয়।
এছাড়াও অন্যান্য বিওপি’র দায়িত্বর্পূণ এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় ৩ বোতল ফেন্সিডিল, ৬৫০০০ টি অবৈধ স্টেরয়েড ট্যাবলেট, ১১৯৮ টি শাড়ী, ১০০ টি থ্রী পিছ, ৫ টি গরু, ১৩ টি ছাগল, ১ টি মোটর সাইকেল এবং ১ টি মাইক্রোবাস মালিকবিহীন অবস্থায় আটক করা হয়। আটককৃত মাদকদ্রব্য ও অন্যান্য মালামালের আনুমানিক মূল্য ২ দুই কোটি আটচল্লিশ লক্ষ ছিচল্লিশ হাজার দুইশত টাকা। আটককৃত মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং অন্যান্য মালামাল কাষ্টমস অফিসে জমা করা হয়েছে।
পূর্বাশানিউজ/১৩-এপ্রিল,২০১৭/ফারজানা
মোঃ শহীদুল আলম
অতিরিক্ত পরিচালক
অধিনায়কের পক্ষে
প্রয়োজনে যোগাযোগ
মোঃ রাশেদুল ইসলাম
১০ বর্ডার র্গাড ব্যাটালিয়ন, কুমিল্লা
মোবাইলঃ ০১৭৬৯-৬০৩২১৬

















































