বেলাল হোসাইন :
কুমিল্লার চৌদ্দগ্রামে ডায়াবেটিক রোগীদের সচেতনতামূলক সভা ও খাবার বক্স বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে বুধবার(১২/০৪/১৭ইং) আবদুস ছাত্তার চৌধুরী ও জাহেরা খাতুন চৌধুরী মেমোরিয়াল চৌদ্দগ্রাম ডায়াবেটিক হাসপাতালের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাসপাতালের দাতা স্কটল্যান্ড প্রবাসী ডাঃ দুলাল এ জে চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বাতিসা ইউপি চেয়ারম্যান জিএম জাহিদ হোসেন টিপু।
হাসপাতালের ডাঃ আরিফের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগ নেতা এনামুল হক চৌধুরী, চৌদ্দগ্রাম থানা মসজিদের খতিব সাইয়েদ রাশীদুল হাসান জাহাঙ্গীর, সৈয়দা সেলিনা রহমান, অবসরপ্রাপ্ত সোনালী ব্যাংক কর্মকর্তা হাসিব আহসান চৌধুরী অরুণ, মোস্তফা কামাল খোকন, শাহিন মোর্শেদ চৌধুরী। সভা শেষে ডায়াবেটিক রোগীদের সুবিধার্থে খাবার সংরক্ষণের জন্য প্লাস্টিকের বক্স বিতরণ করা হয়।
পূর্বাশানিউজ/১৩-এপ্রিল,২০১৭/ফারজানা

















































