সোমবার,৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


জিৎ এফডিসিতে


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.০৪.২০১৭

পূর্বাশা ডেস্ক:

শাকিব খান ও অপু বিশ্বাসের খবরে চাপা পড়েছে কলকাতার জনপ্রিয় অভিনেতা জিৎ এর বাংলাদেশে আসার খবর। গত কয়েকদিন ধরেই ঢাকার বিভিন্ন স্থানে একটি ছবির শুটিং করছেন তিনি। ছবির নাম ‘বস টু’।

বাবা যাদব পরিচালিত এ ছবিতে তার বিপরীতে কাজ করছেন নুসরাত ফারিয়া ও শুভশ্রী। ছবিটি বাংলাদেশ থেকে প্রযোজনা করছে জাজ মাল্টিমিডিয়া। জিৎ প্রসঙ্গে এই প্রতিষ্ঠানের কর্ণধার আব্দুল আজিজ বলেন, কয়েকদিন ধরেই ঢাকায় শুটিং করছেন তিনি। আর আজ এফডিসিতে দুুপুর থেকে শুটিং করবেন। সারাদিন শুটিং শেষে রাতেই কলকাতা ফিরবেন জিৎ। এদিকে নুসরাত ফারিয়া এবারের ঈদে জিৎ এর বিপরীতে ‘বস টু’ ছবিটি নিয়ে দর্শকের সামনে হাজির হতে যাচ্ছেন। এর আগে গত ঈদে কলকাতার এই টপ হিরোর বিপরীতে ‘বাদশা’ ছবি নিয়ে হাজির হয়েছিলেন তিনি।

নুসরাত ফারিয়া বলেন, এফডিসিতে জিৎ এর পাশাপাশি আমিও শুটিংয়ে অংশ নিব। আমার বিশ্বাস, ছবিটি দর্শক ঈদে পছন্দ করবেন।

উল্লেখ্য, ২০১৩ সালে ভারতের পশ্চিমবঙ্গে মুক্তি পায় জিৎ ও শুভশ্রী অভিনীত ছবি বস: বর্ন টু রুল। সে বছর স্থানীয় বক্স অফিসে ভালো ব্যবসা করে ছবিটি। এটি ছিল তামিল এক ছবির রিমেক।

পূর্বাশানিউজ/১৩-এপ্রিল,২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি