শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


নববর্ষ উদযাপনের আহ্বান শান্তির বার্তা নিয়ে


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.০৪.২০১৭

পূর্বাশা ডেস্ক:

দেশজুড়ে মঙ্গল শোভাযাত্রা, নাচ, গানসহ নানা প্রস্তুতিতে নতুন বছরকে বরণ করার আয়োজন চলছে। সব অশুভ শক্তির বিরুদ্ধে শান্তির আগমনি বার্তা নিয়ে নববর্ষ উদযাপনের আহ্বান জানিয়েছেন সংস্কৃতি কর্মীরা।

১৪২৪ সালকে বরণ করতে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই ব্যস্ত। যশোরে নাচ, গান, পথনাটক আর আবৃত্তির মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করতে সাংস্কৃতিক সংগঠন উদীচী নিয়েছে নানা প্রস্তুতি। অংশ নিচ্ছে অন্তত চারশতাধিক কর্মী।

নববর্ষ উদযাপনে প্রস্তুত রাজশাহী। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ এ বছর বর্ণাঢ্য শোভাযাত্রার জন্য তৈরি করছে বিশাল আকারের গিরগিটি।

বিভিন্ন পর্যায়ে মানুষের রং বদলানো বা বর্ণচোরা মানুষকে সামনে রেখেই গিরগিটির এই প্রতীক বানানো হয়েছে।

গোপালগঞ্জে শোভাযাত্রা আরো বেশি তাৎপর্যময় করে তুলতে কাজ করছে শিল্পকলা একাডেমি, উদীচী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বন্ধুসভা, ত্রিবেণী সাংস্কৃতিক সংস্থাসহ বিভিন্ন সংগঠন।

অশুভ শক্তিকে প্রতিরোধের শপথ নিয়ে বর্ষবরণ উদযাপনের প্রস্তুতি চলছে মৌলভীবাজারে। সাংস্কৃতিক ঐতিহ্যের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের প্রতিরোধের আহ্বান সংস্কৃতিকর্মীদের।

মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে হারিয়ে যাওয়া দেশীয় বিভিন্ন ঐতিহ্য তুলে ধরা হবে ময়মনসিংহের বর্ষবরণ উৎসবে।

মানিকগঞ্জে এই প্রথম মঙ্গল শোভাযাত্রা হবে।

সকল অপশক্তিকে পরাজিত করার অঙ্গিকার নিয়ে এবার উদযাপন করা হবে নববর্ষ।

পূর্বাশানিউজ/১৩-এপ্রিল,২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি