শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » মহেশপুরে ঢাকাগামী যাত্রীবাহি পরিবহন তল্লাসীতে ফেনসিডিলসহ দু’ ব্যবসায়ী গ্রেফতার


মহেশপুরে ঢাকাগামী যাত্রীবাহি পরিবহন তল্লাসীতে ফেনসিডিলসহ দু’ ব্যবসায়ী গ্রেফতার


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.০৪.২০১৭

ঝিনাইদহ প্রতিনিধি:
ঢাকাগামী যাত্রীবাহি পরিবহন তল্লাসী করে ৮০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ কোহিনুর বেগম (৫০) ও মাসুদ হোসেন (৪৫) নামের দু’ ফেনসিডিল ব্যবসায়ীকে আটক করেছে।

ঝিনাইদহের মহেশপুর থানার ডিউটি অফিসার এএসআই জিয়াউর রহমান জানান, বুধবার সকাল ১১টার দিকে মহেশপুর থানার এস,আই বজলুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর উপজেলার কালিগঞ্জ-জীবননগর সড়কের কাঠাল তলা নামক স্থানে ঢাকাগামী যাত্রীবাহি রয়েল পরিবহন তল্লাসী করে ৮০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ চুয়াডাঙ্গা জেলার দামুরহুদা উপজেলার দর্শনার বাসষ্টান্ড এলাকার নায়েস উদ্দিনের স্ত্রী কোহিনুর বেগম ও বগুড়া জেলার আদমদিঘি উপজেলার চাপাপুর গ্রামের ইব্রাহিম মিয়ার ছেলে মাসুদ হোসেনকে ৮০ বোতল ফেনসিডিলসহ আটক করে। এ ঘটনায় বুধবার সকালে মহেশপুর থানায় মাদক আইনে মামলা হয়েছে।

পূর্বাশানিউজ/১৩-এপ্রিল,২০১৭/ফারজানা



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি