বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


নিম এর এ গুণগুলো জানা আছে?


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.০৪.২০১৭

পূর্বাশা ডেস্ক:

নিমের অনেক গুণের কথাই তো জানা আছে। কিন্তু ব্যবহারবিধি জানা না থাকলে গুণটাকে কাজে লাগানো যায় না।

১। রক্ত পরিষ্কার ও চর্মরোগে ১০-১২ গ্রাম কাঁচা পাতা ৩ কাপ পানিতে জ্বাল করে ১ কাপ হলে নামিয়ে ছেঁকে পানিটুকু চিনিসহ প্রতিদিন ২-৩ বার খাবেন। ২-৩ সপ্তাহ বা তার বেশি সেবন করা যেতে পারে।

২। ক্রিমি নিরসনে ৩-৪ গ্রাম ছাল চূর্ণ সামান্য সৈন্ধব লবণসহ সকালে খালি পেটে খাবেন এক সপ্তাহ।

৩। খোসা পাঁচরা ও পুরাতন ক্ষতে কাঁচাপাতা ও সম পরিমাণ কাঁচা হলুদ পিষে মিশিয়ে নিয়ে আক্রান্ত স্থানে ভালোভাবে প্রলেপ দিতে হবে। ৭-১০ দিন।

৪। নিম পাতা পিষ্ট করে ব্রণে প্রলেপ দিলে ব্রণ সেরে যায়।

৫। কাঁচা হলুদের সাথে নিম পাতা বেটে বসন্তের গুটিতে দিলে গুটি দ্রুত শুকিয়ে যায়।

৬। নিমের ছালের ২-৪ চা চামচ রস কাঁচা দুধের সাথে মিশিয়ে কিছুদিন খেলে স্বপ্ন দোষ ভালো হয়।

৭। ১০টি তাজা পরিষ্কার নিম পাতার সাথে ৫টি গোল মরিচ সকালে খালি পেটে চিবিয়ে খেলে রক্তের শর্করা কমে যায়।

৮। রাতকানা রোগে নিমের ফুল ভেজে খেতে হয়।

৯। নিমের ডাল দিয়ে নিয়মিত দাঁত মাজলে দাঁতে কোনো রোগ হয় না ও দাঁত শক্ত হয়।

১১/০৪/২০১৭ইং/ চৈতি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি